ঢাকার ধামরাইয়ে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ছাত্রসংগঠনগুলোর ইতিবাচক ভূমিকা, সামাজিক দায়বদ্ধতা এবং সুস্থ মানবিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে মুক্ত সংলাপ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে ধামরাই উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নিরাপদ সড়ক চাই (নিসচা) এ অনুষ্ঠানের আয়োজন করে।
মুক্ত সংলাপ ও বৈঠকে নিরাপদ সড়ক নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সড়ক দুর্ঘটনা কমাতে সাধারণ মানুষের মতামত, সচেতনতা বৃদ্ধি, শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকা এবং করণীয় বিষয়গুলো তুলে ধরা হয়। এ সময় উপস্থিত অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আলোচকরা।
অনুষ্ঠানে ছাত্রদল, ছাত্রশক্তি, ছাত্র মজলিস, ইসলামী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও ধামরাইয়ের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।
আলোচনায় বক্তারা নিরাপদ সড়ক গড়ে তুলতে শুধু প্রশাসন নয়, বরং শিক্ষার্থী, ছাত্রসংগঠন, চালক ও সাধারণ জনগণসহ সমাজের প্রতিটি স্তরের মানুষের সম্মিলিত দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সবার সম্মিলিত প্রচেষ্টা, সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতার মধ্য দিয়ে সড়ক দুর্ঘটনা কমিয়ে একটি নিরাপদ সড়ক ও মানবিক সমাজ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।
রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬