Aziz Bhaban, Lift 7, 93 Motijheel, Dhaka 1000    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
দেশ-জার্নাল

তিতাস উপজেলা জগতপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাজ্বী মকবুল হোসেন এর গণসংযোগ

মো: রমিজ উদ্দিন :আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার তিতাস উপজেলার ২নং জগতপুর ইউনিয়নে অবিরাম গণসংযোগ করে চলছেন চেয়ারম্যান প্রার্থী ও তিতাস উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মকবুল হোসেন। তিনি জনতা ব্যাংকের সাবেক এরিয়া ম্যানেজার। আজ ইউনিয়নের জগতপুর বাজার, উজিরাকান্দি সৎমেহের বিবির বাজার এলাকায় তিনি গণসংযোগ করেন।এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে সালাম ও কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন। স্থানীয়দের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করে তাঁদের আগামী চেয়ারম্যানের কাছে আশা ও প্রত্যাশা সম্পর্কে ধারণা নেন এবং তিনি তাদের জানান তিনি যদি চেয়ারম্যান নির্বাচিত হন তবে তাদের প্রত্যাশা পুরণ করবেন। এসময় তার সাথে সফর সঙ্গী হিসেবে ছিলেন    তিতাস উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন বুলবুল, জগতপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হাজী মহসিন খান, যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন আহমেদ, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোসলেম উদ্দিন, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, ১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক স্বপন চন্দ্র দাশ, ৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন প্রমুখ।

তিতাস উপজেলা জগতপুর ইউনিয়নের   চেয়ারম্যান প্রার্থী হাজ্বী মকবুল হোসেন এর গণসংযোগ