শনিবার, ০৮ আগস্ট ২০২৬
দেশ-জার্নাল

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা বিএসএফের; প্রতিহত করলো বিজিবি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ০৬ জনকে বাংলাদেশে অবৈধভাবে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৫ জুলাই) আনুমানিক সকাল ০৫.১০ ঘটিকায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীনস্থ সামন্তা বিওপি এলাকার সীমান্ত পিলার ৫৫/এমপি সংলগ্ন গেইট দিয়ে প্রতিপক্ষ ৫৯ বিএসএফ ব্যাটালিয়নের সিঙ্গামোড়া ক্যাম্পের সদস্যরা ০৪ জন পুরুষ ও ০২ জন মহিলাসহ ৬ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে বাংলাদেশে অবৈধভাবে পুশ-ইনের চেষ্টা করে। বিষয়টি সামন্তা বিওপি'র টহলদলের নজরে আসার সঙ্গে সঙ্গে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে অবস্থান গ্রহণ করে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে বাধা প্রদান করে। বিজিবির তাৎক্ষণিক ও দৃঢ় অবস্থানের ফলে বিএসএফের পুশ-ইনের প্রচেষ্টা কার্যকরভাবে ব্যর্থ হয়। বর্তমানে ওই ০৬ জন ব্যক্তি সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছে। বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইতোমধ্যে বিএসএফকে অবহিত করা হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন এবং আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবির টহল, নজরদারি ও অপারেশনাল কার্যক্রম অব্যাহত রয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দেশ-জার্নাল

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা বিএসএফের; প্রতিহত করলো বিজিবি

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ০৬ জনকে বাংলাদেশে অবৈধভাবে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৫ জুলাই) আনুমানিক সকাল ০৫.১০ ঘটিকায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীনস্থ সামন্তা বিওপি এলাকার সীমান্ত পিলার ৫৫/এমপি সংলগ্ন গেইট দিয়ে প্রতিপক্ষ ৫৯ বিএসএফ ব্যাটালিয়নের সিঙ্গামোড়া ক্যাম্পের সদস্যরা ০৪ জন পুরুষ ও ০২ জন মহিলাসহ ৬ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে বাংলাদেশে অবৈধভাবে পুশ-ইনের চেষ্টা করে। বিষয়টি সামন্তা বিওপি'র টহলদলের নজরে আসার সঙ্গে সঙ্গে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে অবস্থান গ্রহণ করে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে বাধা প্রদান করে। বিজিবির তাৎক্ষণিক ও দৃঢ় অবস্থানের ফলে বিএসএফের পুশ-ইনের প্রচেষ্টা কার্যকরভাবে ব্যর্থ হয়। বর্তমানে ওই ০৬ জন ব্যক্তি সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছে। বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইতোমধ্যে বিএসএফকে অবহিত করা হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন এবং আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবির টহল, নজরদারি ও অপারেশনাল কার্যক্রম অব্যাহত রয়েছে।

দেশ-জার্নাল

সম্পাদক ও প্রকাশক : মোঃ নুরনবী সোহেল

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x