Aziz Bhaban, Lift 7, 93 Motijheel, Dhaka 1000    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
দেশ-জার্নাল

আওয়ামী লীগ যেন নতুন করে পুনর্বাসিত হতে না পারে, সজাগ থাকতে হবে, সালাউদ্দিন বাবু

আওয়ামী লীগ যেন দেশের মাটিতে সহজে নতুন করে পুনর্বাসিত হতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

​একই সঙ্গে আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অরাজকতা যাতে না ঘটে এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা ও পরিবেশ স্থিতিশীল রাখতে বিএনপি মাঠে কাজ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ ক্ষেত্রে দেশের শান্তি বজায় রাখতে সবাইকে সরকারকে সহযোগিতা করারও আহ্বান জানান এই সংসদ সদস্য।

​রোববার (১১ অক্টোবর) সাভার উপজেলার ৪ নম্বর ইয়ারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মো. দেলোয়ার হোসেন সরকারকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেওয়ার এক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

​তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেন,ঢাকা-১৯ আসনে কোনো নিরীহ মানুষের ওপর কোনো প্রকার জুলুম-নির্যাতন বা অন্যায় মেনে নেওয়া হবে না। ​সম্প্রতি আশুলিয়ার তাজপুর এলাকায় দেলোয়ার হোসেন সরকারের নিজ বাসভবনে আয়োজিত এ উঠান বৈঠকে ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন সরকারকে দলীয় সমর্থিত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

​সমর্থন পাওয়ার পর অনুভীতি ব্যক্ত করে দেলোয়ার হোসেন সরকার বলেন, জনগণ যদি আমাকে বিজয়ী করে, তবে আমি ইয়ারপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের সেবক হয়ে কাজ করতে চাই। ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় আমি সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

​অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর মধ্যে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আবদুল হালিম মন্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দ বিশেষ ভূমিকা পালন করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দেশ-জার্নাল

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

আওয়ামী লীগ যেন নতুন করে পুনর্বাসিত হতে না পারে, সজাগ থাকতে হবে, সালাউদ্দিন বাবু

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

আওয়ামী লীগ যেন দেশের মাটিতে সহজে নতুন করে পুনর্বাসিত হতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

​একই সঙ্গে আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অরাজকতা যাতে না ঘটে এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা ও পরিবেশ স্থিতিশীল রাখতে বিএনপি মাঠে কাজ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ ক্ষেত্রে দেশের শান্তি বজায় রাখতে সবাইকে সরকারকে সহযোগিতা করারও আহ্বান জানান এই সংসদ সদস্য।

​রোববার (১১ অক্টোবর) সাভার উপজেলার ৪ নম্বর ইয়ারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মো. দেলোয়ার হোসেন সরকারকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেওয়ার এক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

​তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেন,ঢাকা-১৯ আসনে কোনো নিরীহ মানুষের ওপর কোনো প্রকার জুলুম-নির্যাতন বা অন্যায় মেনে নেওয়া হবে না। ​সম্প্রতি আশুলিয়ার তাজপুর এলাকায় দেলোয়ার হোসেন সরকারের নিজ বাসভবনে আয়োজিত এ উঠান বৈঠকে ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন সরকারকে দলীয় সমর্থিত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

​সমর্থন পাওয়ার পর অনুভীতি ব্যক্ত করে দেলোয়ার হোসেন সরকার বলেন, জনগণ যদি আমাকে বিজয়ী করে, তবে আমি ইয়ারপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের সেবক হয়ে কাজ করতে চাই। ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় আমি সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

​অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর মধ্যে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আবদুল হালিম মন্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দ বিশেষ ভূমিকা পালন করেন।

দেশ-জার্নাল

সম্পাদক ও প্রকাশক : মোঃ নুরনবী সোহেল

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x