Aziz Bhaban, Lift 7, 93 Motijheel, Dhaka 1000    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
দেশ-জার্নাল

ধামরাই সরকারি কলেজে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ঢাকার ধামরাই সরকারি কলেজে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার আগ্রহ বৃদ্ধি, ক্রীড়া চর্চার প্রসার এবং তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদনের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

ফাইনাল ম্যাচের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ এবং ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ জনাব ইফতেখার আলী।

এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ক্রীড়াপ্রেমীরা উপস্থিত থেকে ফাইনাল ম্যাচ উপভোগ করেন। মাঠজুড়ে খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতা ও দর্শকদের উৎসাহ-উদ্দীপনায় প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।

বেগম খালেদা জিয়ার স্মৃতিকে কেন্দ্র করে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্ট শিক্ষার্থীদের মধ্যে দলগত মনোভাব, শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সহায়তা করতে পারে।

ধামরাই সরকারি কলেজে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করেন আগত অতিথিরা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দেশ-জার্নাল

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

ধামরাই সরকারি কলেজে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

ঢাকার ধামরাই সরকারি কলেজে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার আগ্রহ বৃদ্ধি, ক্রীড়া চর্চার প্রসার এবং তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদনের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

ফাইনাল ম্যাচের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ এবং ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ জনাব ইফতেখার আলী।

এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ক্রীড়াপ্রেমীরা উপস্থিত থেকে ফাইনাল ম্যাচ উপভোগ করেন। মাঠজুড়ে খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতা ও দর্শকদের উৎসাহ-উদ্দীপনায় প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।

বেগম খালেদা জিয়ার স্মৃতিকে কেন্দ্র করে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্ট শিক্ষার্থীদের মধ্যে দলগত মনোভাব, শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সহায়তা করতে পারে।

ধামরাই সরকারি কলেজে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করেন আগত অতিথিরা।

দেশ-জার্নাল

সম্পাদক ও প্রকাশক : মোঃ নুরনবী সোহেল

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x