রোববার, ০৯ আগস্ট ২০২৬
দেশ-জার্নাল

আটঘরিয়া থানায় পুলিশের 'ওপেন হাউজ ডে' অনুষ্ঠিত

জনগণের সঙ্গে পুলিশের সেতুবন্ধন আরও সুদৃঢ় করা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনসাধারণের সমস্যা ও মতামত সরাসরি শোনার লক্ষ্যে পাবনা জেলা পুলিশের আটঘরিয়া থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৭ জুন) থানা চত্বরে এই ব্যতিক্রমী সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলার পুলিশ সুপার (এসপি) জনাব মোঃ ছুফি উল্লাহ।

সভায় উপস্থিত স্থানীয় জনসাধারণের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও পরামর্শ মনোযোগ সহকারে শোনেন পুলিশ সুপার। পরে তিনি জনসাধারণের উত্থাপিত বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে এসপি মোঃ ছুফি উল্লাহ বলেন, পুলিশই জনতা, জনতাই পুলিশ—এই নীতিকে ধারণ করে পাবনা জেলা পুলিশ সর্বদা জনগণের পাশে রয়েছে। জনগণের আস্থা ও সহযোগিতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা একটি অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে বদ্ধপরিকর।

আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) জনাব প্রণব কুমার।

উক্ত ওপেন হাউজ ডে-তে স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মুক্ত আলোচনায় অংশ নিয়ে বক্তারা পুলিশ-জনতার পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে এলাকা থেকে মাদক, ইভটিজিং ও সব ধরনের অপরাধ নির্মূল করে একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দেশ-জার্নাল

রোববার, ০৯ আগস্ট ২০২৬

আটঘরিয়া থানায় পুলিশের 'ওপেন হাউজ ডে' অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

জনগণের সঙ্গে পুলিশের সেতুবন্ধন আরও সুদৃঢ় করা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনসাধারণের সমস্যা ও মতামত সরাসরি শোনার লক্ষ্যে পাবনা জেলা পুলিশের আটঘরিয়া থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৭ জুন) থানা চত্বরে এই ব্যতিক্রমী সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলার পুলিশ সুপার (এসপি) জনাব মোঃ ছুফি উল্লাহ।

সভায় উপস্থিত স্থানীয় জনসাধারণের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও পরামর্শ মনোযোগ সহকারে শোনেন পুলিশ সুপার। পরে তিনি জনসাধারণের উত্থাপিত বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে এসপি মোঃ ছুফি উল্লাহ বলেন, পুলিশই জনতা, জনতাই পুলিশ—এই নীতিকে ধারণ করে পাবনা জেলা পুলিশ সর্বদা জনগণের পাশে রয়েছে। জনগণের আস্থা ও সহযোগিতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা একটি অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে বদ্ধপরিকর।

আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) জনাব প্রণব কুমার।

উক্ত ওপেন হাউজ ডে-তে স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মুক্ত আলোচনায় অংশ নিয়ে বক্তারা পুলিশ-জনতার পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে এলাকা থেকে মাদক, ইভটিজিং ও সব ধরনের অপরাধ নির্মূল করে একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

দেশ-জার্নাল

সম্পাদক ও প্রকাশক : মোঃ নুরনবী সোহেল

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x