শনিবার, ০৮ আগস্ট ২০২৬
দেশ-জার্নাল

বাঘায় ভুয়া পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় ২ জন আটক, আদালতে প্রেরণ

ভুয়া পুলিশ পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে রাজশাহীর বাঘা থেকে ২ জনকে আটক করেছে বাঘা থানা পুলিশ। বুধবার (৬ আগস্ট) অপরাহ্নে উপজেলার আড়ানী পিয়াদাপাড়া গ্রাম থেকে স্থানীয় জনগণের সহায়তায় তাদের আটক করা হয়।

১। মো. হাসিবুল হাসান (২৪), পিতা: মো. আনোয়ার হোসেন, গ্রাম: চিথুলিয়া 

২।  মো. সোহেল রানা (৩৩), পিতা: হাকিমুদ্দিন, গ্রাম: মাড়িয়া  

উভয়ের বাড়ি নাটোর জেলার বাগাতিপাড়া থানায়।

বাঘা থানা পুলিশ জানায়, গত ৬ আগস্ট অপরাহ্নে আড়ানী পিয়াদাপাড়া গ্রামের জনৈক  আরিফা বেগম (৩২), স্বামী মো. রানা মিয়া-এর বাড়িতে কতিপয় দুষ্কৃতকারী ডিবি পুলিশ পরিচয় দিয়ে কোমরে খেলনা পিস্তল ঝুলিয়ে ভয়ভীতি দেখিয়ে পুনরায় চাঁদা দাবি করতে আসে। বাড়ির লোকজন তাদের আচার-আচরণে সন্দেহ হলে স্থানীয় জনগণের সহায়তায় ২ জনকে আটক করে থানা পুলিশে খবর দেন।

সংবাদ পেয়ে বাঘা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের হেফাজতে নেয়। এ সময় তাদের নিকট থেকে ১টি খেলনা পিস্তল, কভারসহ, ১টি মোটরসাইকেল ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, আটকৃত দুষ্কৃতিকারীদ্বয়সহ অজ্ঞাত আরও ১ জন গত ৫ আগস্ট দুপুরে একই বাড়ি থেকে ভয়ভীতি দেখিয়ে নগদ ৬০,০ টাকা  ও ১টি স্মার্ট মোবাইল ফোন নিয়ে যায়।

এ ঘটনায় ভুয়া পুলিশ পরিচয় দিয়ে ও পিস্তল সদৃশ খেলনা পিস্তল ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে চাঁদা গ্রহণ ও দাবির অপরাধে তাদের বিরুদ্ধে  বাঘা থানার মামলা নং- ৪(৮)২৬ রুজু করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা যায়, আটক হাসিবুল ২০২০ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দেন। ২০২৫ সালে সিলেটের ১৩ বেঙ্গল সেনানিবাস কর্তৃপক্ষ একটি বোর্ড গঠন করে তার বিরুদ্ধে আনীত অযোগ্যতার অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে চাকরি থেকে অব্যাহতি দেয়। 

এরপর সে নাটোরের বাগাতিপাড়ায় এসে একটি অপরাধচক্র গড়ে তোলে এবং বিভিন্ন এলাকায় নিজেকে বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে চাঁদাবাজিসহ নানা অপরাধ করে আসছিল বলে পুলিশ ধারণা করছে।

বাঘা থানা পুলিশ জানিয়েছে, মামলাটি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। এই চক্রটি আরও কোন কোন অপরাধের সাথে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক স্থানীয়দের উদ্দেশ্যে বলেন, "অপরাধ দমনে পুলিশ সর্বদা আপনাদের পাশে আছে। সন্দেহজনক কোনো ব্যক্তি বা ঘটনা দেখলে দ্রুত থানায় তথ্য দিন। আপনাদের সহযোগিতাই আমাদের শক্তি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দেশ-জার্নাল

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

বাঘায় ভুয়া পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় ২ জন আটক, আদালতে প্রেরণ

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ নুরনবী সোহেল

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x