শনিবার, ০৮ আগস্ট ২০২৬
দেশ-জার্নাল

শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দশম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

 ‘সাহিত্য-সংস্কৃতি ও প্রযুক্তি গড়ে উঠুক মানবিক পৃথিবী’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম মুহিত এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. তাহমিনা আখতার। আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আবুল হাসনাত মো. শামীম, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সিনিয়র সাব-এডিটর ও জাতীয় প্রেস ক্লাবের কার্যনিবাহী কমিটির সদস্য শাহনাজ পলি এবং জেড নিউজের সম্পাদক আমিরুল ইসলাম কাগজি। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ক্লোজ-আপ ওয়ান খ্যাত জনপ্রিয় সংগীত শিল্পী রাজিব।#

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দেশ-জার্নাল

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দশম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

 ‘সাহিত্য-সংস্কৃতি ও প্রযুক্তি গড়ে উঠুক মানবিক পৃথিবী’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম মুহিত এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. তাহমিনা আখতার। আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আবুল হাসনাত মো. শামীম, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সিনিয়র সাব-এডিটর ও জাতীয় প্রেস ক্লাবের কার্যনিবাহী কমিটির সদস্য শাহনাজ পলি এবং জেড নিউজের সম্পাদক আমিরুল ইসলাম কাগজি। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ক্লোজ-আপ ওয়ান খ্যাত জনপ্রিয় সংগীত শিল্পী রাজিব।#

দেশ-জার্নাল

সম্পাদক ও প্রকাশক : মোঃ নুরনবী সোহেল

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x