ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে যোগ দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৮ আগস্ট) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন প্রধানমন্ত্রী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান।
সমাবেশে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলসহ ড্যাবের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চিকিৎসক ও নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে নিম ও অর্জুন গাছের চারা রোপণ করেন। পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে চিকিৎসক সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন জেলা ও অঞ্চল থেকে বিপুলসংখ্যক চিকিৎসক ও সংগঠনের নেতাকর্মী সমাবেশে যোগ দেন। এ সময় পুরো প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সমাবেশে চিকিৎসকদের পেশাগত মর্যাদা ও অধিকার সংরক্ষণ, চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং দেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন নিয়ে আলোচনা হয়। বক্তারা চিকিৎসকদের কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের জন্য আরও উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
ড্যাবের ৩৭ বছরের পথচলা এবং চিকিৎসকদের পেশাগত ও সামাজিক বিভিন্ন বিষয়ে সংগঠনটির ভূমিকার কথাও অনুষ্ঠানে তুলে ধরা হয়।
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন চিকিৎসক ও ড্যাবের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

শনিবার, ০৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬