রোববার, ০৯ আগস্ট ২০২৬
দেশ-জার্নাল

কুমিল্লা তিতাসে চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেন ভূঁইয়ার গণসংযোগ

দেলোয়ার হোসেন ভূঁইয়ার গণসংযোগ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিতাস উপজেলার ৫নং কলাকান্দি ইউনিয়নের কাউরিয়াচর, দক্ষিণ মানিকনগর ও খানেবাড়ী এলাকায় গণসংযোগ করেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ দেলোয়ার হোসেন ভূঁইয়া।

 তিনি ওই এলাকার রাজনৈতিক নেতা ও ভোটারদের সঙ্গে মতবিনিময় করে সমর্থন কামনা করছেন।

গণসংযোগকালে দেলোয়ার হোসেন ভূঁইয়া সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং ইউনিয়নের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, “কলাকান্দি ইউনিয়নের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়েই আমি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দল ও জনগণের সমর্থন পেলে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে কাজ করবো।”

উল্লেখ্য, দেলোয়ার হোসেন ভূঁইয়া অত্র ইউনিয়নের মাছিমপুর গ্রামের সন্তান, ঢাকা মিডফোর্ডের বিশিষ্ট ব্যবসায়ী ও নলগোলা মিডফোর্ড স্ক্র্যাপ মেটাল ব্যবসায়ী সমিতির সভাপতি, কলাকান্দি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এবং তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূঁইয়ার বড় ভাই।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দেশ-জার্নাল

রোববার, ০৯ আগস্ট ২০২৬

কুমিল্লা তিতাসে চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেন ভূঁইয়ার গণসংযোগ

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিতাস উপজেলার ৫নং কলাকান্দি ইউনিয়নের কাউরিয়াচর, দক্ষিণ মানিকনগর ও খানেবাড়ী এলাকায় গণসংযোগ করেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ দেলোয়ার হোসেন ভূঁইয়া।

 তিনি ওই এলাকার রাজনৈতিক নেতা ও ভোটারদের সঙ্গে মতবিনিময় করে সমর্থন কামনা করছেন।

গণসংযোগকালে দেলোয়ার হোসেন ভূঁইয়া সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং ইউনিয়নের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, “কলাকান্দি ইউনিয়নের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়েই আমি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দল ও জনগণের সমর্থন পেলে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে কাজ করবো।”

উল্লেখ্য, দেলোয়ার হোসেন ভূঁইয়া অত্র ইউনিয়নের মাছিমপুর গ্রামের সন্তান, ঢাকা মিডফোর্ডের বিশিষ্ট ব্যবসায়ী ও নলগোলা মিডফোর্ড স্ক্র্যাপ মেটাল ব্যবসায়ী সমিতির সভাপতি, কলাকান্দি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এবং তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূঁইয়ার বড় ভাই।

দেশ-জার্নাল

সম্পাদক ও প্রকাশক : মোঃ নুরনবী সোহেল

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x