শনিবার (২৭ জুন ২০২৬) সকাল ১১টায় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস।
"World Drug Problem: Persisting Issues, New Challenges, Innovative Responses" প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১টায় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিরাজগঞ্জ অফিসার্স ক্লাবে গিয়ে শেষ হয়। এর আগে প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম রঙিন বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন।
পরে সিরাজগঞ্জ অফিসার্স ক্লাবে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতাপাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। স্বাগত বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জহুরুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম। তিনি বলেন, মাদক নির্মূলের জন্য সরকারের দ্বায়িত্বপ্রাপ্ত আমরা যারা আছি শুধুমাত্র তাদেরকে দিয়ে মাদক পুরোপুরি ভাবে মাদক নির্মূল করা সম্ভব নয়। মাদক মূলত আমাদের দেশে তৈরি হয় না,এটি পার্শবর্তী দেশ থেকে আমাদের দেশে চোরাই ভাবে আসে এবং ধীরে দেশের সমস্ত জায়গায় ছড়িয়ে যায়। সিরাজগঞ্জে মাদক ক্রয় বিক্রয়ের প্রবনতা আগের তুলনায় কিছুটা বেড়েছে।আমরা সবার সাথে আলোচনা করে মাদকসেবি ও মাদক ক্রয় বিক্রয়ের স্থানগুলি সনাক্ত করছি।পাশাপাশি আমাদের সাংবাদিক ভাইয়েরা তারা আমাদের তথ্য প্রদান করে সহযোগিতা করছেন।এসব তথ্যের ভিক্তিতে আমরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে মাদক সংশ্লিষ্টদের আটক ও মাদক জব্দ করার কাজ আমরা নিয়মতি ভাবে করে যাচ্ছি। আসলে এভাবে হচ্ছেনা তাই সবার সম্মিলিত প্রচেষ্টায় মাদক নির্মুল করতে হবে।মাদকাশক্তদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে যে সমস্থ মাদক নিরাময় কেন্দ্র রয়েছে তাদের প্রতি আহবান থাকবে মাদকাশক্তদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে আপনারা যদি ছোট ছোট প্রশিক্ষণ নিতে চান তাহলে আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু (বিপিএম-বার) বলেন, মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। তবে শুধু অভিযান নয়, সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব।
এছাড়াও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ শরিফুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিরাজগঞ্জের সহকারী প্রসিকিউটর মেহেদী হাসান।
আলোচনা সভা শেষে মাদকবিরোধী কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এছাড়া শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন ভিক্টোরিয়া হাই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মোঃ সামিউল ইসলাম বাধঁন।
উল্লেখ- সিরাজগঞ্জে ৮টি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে বক্তব্য উপস্থাপন করেন সিরাজগঞ্জ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের পরিচালক কাজী আবুল খায়ের ও সয়বাদের সুর্য উদয় মাদাকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে সুস্থ জীবনে ফিরিয়ে আসা মোঃ ইলিয়াস সেখ।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬