রোববার, ০৯ আগস্ট ২০২৬
দেশ-জার্নাল

মোংলা-খুলনা সড়ক চার লেন ও ঝুলন্ত সেতুর দাবিতে কাজ করবে এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও এমপি হাসনাত আবদুল্লাহ বলেছেন, দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি মোংলা-খুলনা সড়ক চার লেনে উন্নীত করা এবং মোংলা নদীর ওপর একটি ঝুলন্ত সেতু নির্মাণ। এ দুটি প্রকল্প বাস্তবায়নে জাতীয় নাগরিক পার্টি কাজ করবে। একই সঙ্গে তিনি সরকারের কর্মসংস্থান, গণমাধ্যম ও মাদক পরিস্থিতি নিয়ে কঠোর সমালোচনা করেন।

মঙ্গলবার (২২ জুলাই) রাতে বাগেরহাটের মোংলা পৌরসভার শাপলা চত্বর সংলগ্ন নিউ মেইন রোডে এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, “দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি মোংলা-খুলনা সড়ক চার লেনে উন্নীত করা এবং মোংলা নদীর ওপর একটি ঝুলন্ত সেতু নির্মাণ। জাতীয় নাগরিক পার্টি এ দাবিগুলো বাস্তবায়নে কাজ করবে। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দক্ষিণাঞ্চলের উন্নয়নে এনসিপি রাজপথে থাকবে।”

তিনি আরও বলেন, “সরকার বলেছিল বাংলাদেশে সাধারণ মানুষের জন্য কর্মসংস্থান করবে। কিন্তু বাস্তবে সাধারণ মানুষ একটি কর্মসংস্থানও পায়নি। আজ মিডিয়া মাফিয়ারা গণমাধ্যমকে ব্যবহার করে কোটি কোটি টাকা কামাচ্ছে, অথচ গণমাধ্যমকর্মীরা ন্যায্য বেতন পাচ্ছেন না। সাধারণ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করার পরিবর্তে তুলে দেওয়া হয়েছে মাদক। স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির সামনের পথ দিয়েই মাদকের করিডোর পরিচালিত হচ্ছে।”

পথসভা শেষে শাপলা চত্বর থেকে নিউ মেইন রোড পর্যন্ত দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু (এমপি), দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মোল্যা রহমাতুল্লাহসহ দলের অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ পথসভায় দক্ষিণাঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান, গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি এবং মাদক নিয়ন্ত্রণ নিয়ে বক্তব্য দেন বক্তারা। তারা জনগণের দাবি আদায় ও উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নে আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দেশ-জার্নাল

রোববার, ০৯ আগস্ট ২০২৬

মোংলা-খুলনা সড়ক চার লেন ও ঝুলন্ত সেতুর দাবিতে কাজ করবে এনসিপি

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ নুরনবী সোহেল

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x