রোববার, ০৯ আগস্ট ২০২৬
দেশ-জার্নাল

দিনাজপুরে বিজিবির বাধায় বিএসএফের পুশইন ব্যর্থ

দিনাজপুরের বিরামপুর উপজেলার ভাইগড় সীমান্ত দিয়ে ৯ জন ভারতীয় নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির দ্রুত পদক্ষেপ এবং স্থানীয় গ্রামবাসীর সম্মিলিত প্রতিরোধের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিদের পুনরায় ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নিতে বাধ্য হয়। ঘটনার পর সীমান্তে কিছু সময় উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

শনিবার (২৫ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে বিরামপুর উপজেলার ভাইগড় সীমান্তের ঘাসুড়িয়া বিওপির আওতাধীন ২৯১ নম্বর সীমান্ত পিলারের ২০-এস এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, ভারতের পশ্চিমবঙ্গের শ্রীরামপুর এলাকার দিক থেকে একজন হিজড়া ও আটজন নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাধা দেন। একই সময়ে বিজিবির বাঁশির শব্দ শুনে আশপাশের গ্রামের বাসিন্দারাও সেখানে ছুটে আসেন। বিজিবি ও স্থানীয়দের দৃঢ় অবস্থানের কারণে পুশইনের চেষ্টা ব্যর্থ হয় এবং বিএসএফ সদস্যরা তাদের ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নিয়ে যায়।

ঘাসুড়িয়া বিওপির কোম্পানি কমান্ডার টি. আলম জানান, নিয়মিত টহলের সময় সন্দেহজনক চলাচল নজরে আসার পর বিজিবি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো বিদেশি নাগরিক যাতে অবৈধভাবে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

ঘটনার প্রায় তিন ঘণ্টা পর সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের ওপারে বিএসএফ সদস্যদের উপস্থিতি বাড়তে দেখা যায়। এতে সীমান্তবর্তী এলাকায় সাময়িক উদ্বেগ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে বিজিবিও সতর্ক অবস্থান গ্রহণ করলে পরিস্থিতি আর অবনতির দিকে যায়নি। পরে উভয় বাহিনী নিজ নিজ অবস্থানে ফিরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

স্থানীয় বাসিন্দারা জানান, ভোরে বিজিবির বাঁশির শব্দ শুনে তারা ঘটনাস্থলে গিয়ে কয়েকজন নারীকে বাংলাদেশের দিকে প্রবেশের চেষ্টা করতে দেখেন। বিজিবির সঙ্গে একযোগে তারা ওই প্রচেষ্টা প্রতিহত করেন।

স্থানীয় ইউপি সদস্য শুকুর আলী বলেন, বিজিবি ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ হয়েছে। পরবর্তীতে বিএসএফ সদস্যদের উপস্থিতি বাড়ায় কিছুটা উত্তেজনা তৈরি হলেও বিজিবির পেশাদার তৎপরতায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সীমান্তবাসীর অভিযোগ, বিভিন্ন সময় সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ কিংবা পুশইনের চেষ্টা করা হয়, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে। তারা সীমান্তে আধুনিক নজরদারি ব্যবস্থা, নিয়মিত টহল বৃদ্ধি এবং এ ধরনের ঘটনার কূটনৈতিক সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন।

এদিকে বিজিবি জানিয়েছে, ভাইগড় সীমান্তসহ আশপাশের এলাকায় অতিরিক্ত টহল অব্যাহত রয়েছে। সীমান্তের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ভবিষ্যতে এ ধরনের যেকোনো অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দেশ-জার্নাল

রোববার, ০৯ আগস্ট ২০২৬

দিনাজপুরে বিজিবির বাধায় বিএসএফের পুশইন ব্যর্থ

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ নুরনবী সোহেল

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x