রোববার, ০৯ আগস্ট ২০২৬
দেশ-জার্নাল

মাগুরায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী পরিকল্পনা অনুযায়ী আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) মাগুরা পুলিশ লাইন্সে জেলা পুলিশ ও ‘গ্রিনভিউ সোশ্যাল ডেভেলপমেন্ট’-এর যৌথ আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী, এমপি।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সুন্দর বাংলাদেশ গঠনে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সংস্কৃতি ও প্রকৃতির মেলবন্ধনই একটি সমৃদ্ধ জাতির পরিচয় তুলে ধরে। সরকারের এই মহতী উদ্যোগকে সফল করতে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

কর্মসূচির অংশ হিসেবে মন্ত্রী নিজ হাতে একটি 'জলপাই' গাছের চারা রোপণ করেন এবং এতে পানি সেচন করে শুভ সূচনা করেন। পরবর্তীতে খুলনার রেঞ্জ ডিআইজি সহ উপস্থিত অতিথিবৃন্দ 'কদবেল' গাছসহ অন্যান্য ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। এছাড়া পরিবেশ বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে কোমলমতি শিক্ষার্থী ও স্থানীয় জনগণের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

মাগুরার পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, মাগুরার জেলা প্রশাসক জনাব মোতাকাব্বীর আহমেদ, মাগুরা জেলা পরিষদের প্রশাসক জনাব আলী আহম্মেদ, মাগুরা পৌর বিএনপির সভাপতি জনাব মোঃ মাসুদ হাসান খান কিজিল এবং গ্রিনভিউ সোশ্যাল ডেভেলপমেন্ট-এর সভাপতি জনাব মোহাম্মদ আশরাফুল আলম খান।

এর আগে মাননীয় মন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে জেলা পুলিশ মাগুরার পক্ষ থেকে তাঁকে সুসজ্জিত পুষ্পস্তবক দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা ও ব্যবস্থাপনায় জেলা পুলিশ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ সক্রিয় ভূমিকা পালন করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দেশ-জার্নাল

রোববার, ০৯ আগস্ট ২০২৬

মাগুরায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ নুরনবী সোহেল

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x