রোববার, ০৯ আগস্ট ২০২৬
দেশ-জার্নাল

থানচির সাঙ্গু নদীতে পর্যটকবাহী নৌকাডুবি: ৭ জনের মধ্যে ৬ জনকে জীবিত উদ্ধার করেছে বিজিবি; উদ্ধার অভিযান অব্যাহত

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবির ঘটনায় ৬ জনকে জীবিত উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নিখোঁজ এক পর্যটককে উদ্ধারে বিজিবির নেতৃত্বে সমন্বিত উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল আনুমানিক ৫টা ২১ মিনিটে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর অধীনস্থ টেন্ডুমুখ বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ বড়পাথর এলাকায় তীব্র স্রোতের কারণে ৭ জন আরোহীসহ একটি পর্যটকবাহী নৌকা ডুবে যায়। এ সময় রেমাক্রি থেকে থানচিগামী বিজিবির একটি টহলদল তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে ৪ জন পর্যটক, নৌকার মাঝি ও ট্যুরিস্ট গাইডসহ মোট ৬ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। তবে একজন পর্যটক নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ পর্যটকের পরিচয় মোঃ জাওয়াদ উল ইসলাম মাহিয়ান (২৪) বলে জানা গেছে। তিনি ময়মনসিংহের মাসকান্দা গ্রামের মোঃ হেলাল উদ্দিন ও মোছাঃ দেলোয়ারা আক্তারের ছেলে। 

ঘটনার পর থেকেই বিজিবির ৪টি বিশেষ টহলদল সাঙ্গু নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করছে। উদ্ধার কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধি, নৌকার মাঝি, ট্যুরিস্ট গাইড এবং স্থানীয় জনগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। উদ্ধার তৎপরতা আরও জোরদার করতে বিজিবির উদ্যোগে থানচি ফায়ার সার্ভিসকে অভিযানে সম্পৃক্ত করা হয়েছে। তবে স্থানীয় ফায়ার সার্ভিস ইউনিটে ডুবুরি না থাকায় নদীর তলদেশে তল্লাশি পরিচালনা করা সম্ভব হয়নি। এ পরিস্থিতিতে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের একটি বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। ডুবুরি দলটি পৌঁছানোর পর নদীর তলদেশে বিস্তারিত অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হবে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিখোঁজ পর্যটককে উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরবচ্ছিন্নভাবে উদ্ধার অভিযান পরিচালনা করছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দেশ-জার্নাল

রোববার, ০৯ আগস্ট ২০২৬

থানচির সাঙ্গু নদীতে পর্যটকবাহী নৌকাডুবি: ৭ জনের মধ্যে ৬ জনকে জীবিত উদ্ধার করেছে বিজিবি; উদ্ধার অভিযান অব্যাহত

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবির ঘটনায় ৬ জনকে জীবিত উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নিখোঁজ এক পর্যটককে উদ্ধারে বিজিবির নেতৃত্বে সমন্বিত উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল আনুমানিক ৫টা ২১ মিনিটে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর অধীনস্থ টেন্ডুমুখ বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ বড়পাথর এলাকায় তীব্র স্রোতের কারণে ৭ জন আরোহীসহ একটি পর্যটকবাহী নৌকা ডুবে যায়। এ সময় রেমাক্রি থেকে থানচিগামী বিজিবির একটি টহলদল তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে ৪ জন পর্যটক, নৌকার মাঝি ও ট্যুরিস্ট গাইডসহ মোট ৬ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। তবে একজন পর্যটক নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ পর্যটকের পরিচয় মোঃ জাওয়াদ উল ইসলাম মাহিয়ান (২৪) বলে জানা গেছে। তিনি ময়মনসিংহের মাসকান্দা গ্রামের মোঃ হেলাল উদ্দিন ও মোছাঃ দেলোয়ারা আক্তারের ছেলে। 

ঘটনার পর থেকেই বিজিবির ৪টি বিশেষ টহলদল সাঙ্গু নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করছে। উদ্ধার কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধি, নৌকার মাঝি, ট্যুরিস্ট গাইড এবং স্থানীয় জনগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। উদ্ধার তৎপরতা আরও জোরদার করতে বিজিবির উদ্যোগে থানচি ফায়ার সার্ভিসকে অভিযানে সম্পৃক্ত করা হয়েছে। তবে স্থানীয় ফায়ার সার্ভিস ইউনিটে ডুবুরি না থাকায় নদীর তলদেশে তল্লাশি পরিচালনা করা সম্ভব হয়নি। এ পরিস্থিতিতে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের একটি বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। ডুবুরি দলটি পৌঁছানোর পর নদীর তলদেশে বিস্তারিত অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হবে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিখোঁজ পর্যটককে উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরবচ্ছিন্নভাবে উদ্ধার অভিযান পরিচালনা করছে।

দেশ-জার্নাল

সম্পাদক ও প্রকাশক : মোঃ নুরনবী সোহেল

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x