জামালপুরের দিগপাইত এলাকায় একটি দ্রুতগামী ট্রাকের চাপায় সাবেক এক শ্রমিক নেতাসহ দুজন নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে দিগপাইত এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—১. নন্নী ড্রাইভার , সাবেক সভাপতি, জামালপুর জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন (দিগপাইত শাখা)। তাঁর বাড়ি দিগপাইত এলাকায়।
২. হাফেজ মিয়া (৪৫), মাটিয়াজানি এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ সকালে দিগপাইত এলাকায় একটি বেপরোয়া গতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী ও শ্রমিক নেতাসহ কয়েকজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে।
খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনায় আ*হত অপর ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে কাজ করছে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬