রোববার, ০৯ আগস্ট ২০২৬
দেশ-জার্নাল

শৈলকুপায় রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপায় রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আফরোজা খাতুন (২৩) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। হৃদয়বিদারক ঘটনাটি উপজেলার মির্জাপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে। নিহত গৃহবধূ ওই গ্রামের শামীম শেখের স্ত্রী।

‎‎পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আটটার দিকে নিজ বাড়িতে রাইস কুকারে ভাত রান্না করতে যান আফরোজা। এ সময় রাইস কুকারে বিদ্যুৎ লিকেজ থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ছিটকে পড়ে অচেতন হয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

‎হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। আকস্মিক এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

‎শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দেশ-জার্নাল

রোববার, ০৯ আগস্ট ২০২৬

শৈলকুপায় রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

ঝিনাইদহের শৈলকুপায় রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আফরোজা খাতুন (২৩) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। হৃদয়বিদারক ঘটনাটি উপজেলার মির্জাপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে। নিহত গৃহবধূ ওই গ্রামের শামীম শেখের স্ত্রী।

‎‎পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আটটার দিকে নিজ বাড়িতে রাইস কুকারে ভাত রান্না করতে যান আফরোজা। এ সময় রাইস কুকারে বিদ্যুৎ লিকেজ থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ছিটকে পড়ে অচেতন হয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

‎হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। আকস্মিক এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

‎শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দেশ-জার্নাল

সম্পাদক ও প্রকাশক : মোঃ নুরনবী সোহেল

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x