রোববার, ০৯ আগস্ট ২০২৬
দেশ-জার্নাল

জামালপুরের দিগপাইতে প্রায় ২৫০০ পিস ইয়াবাসহ পেশাদার ড্রাইভার মাদক ব্যবসায়ী আটক

জামালপুরের দিগপাইটতে ঢাকা থেকে ছেড়ে আসা মাদারগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় ২৫০০ পিস ইয়াবাসহ রিয়াদ চৌধুরী (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ময়মনসিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা টিম।

আটককৃত রিয়াদ চৌধুরী শেরপুর সদর উপজেলার কামারের চর গ্রামের হেলাল চৌধুরীর ছেলে এবং পেশায় তিনি একজন ড্রাইভার।

রোববার (০২ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে জামালপুরের দিগপাইত এলাকায় বিভিন্ন গাড়িতে তল্লাশি অভিযান শুরু করে গোয়েন্দা টিম।

অব্যাহত তল্লাশির একপর্যায়ে রোববার রাত আনুমানিক ৯টার দিকে ঢাকা থেকে ছেড়ে মাদারগঞ্জগামী 'ঢাকা মেট্রো-ব ১৪৮৩১৪' নম্বরের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। প্রাথমিক তথ্যে জানা যায়, অভিযুক্ত রিয়াদ চন্দ্রা থেকে বাসটিতে যাত্রী হিসেবে উঠেছিল।

বাসে তল্লাশিকালে যাত্রী রিয়াদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে প্রায় ২৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক বিক্রির নগদ টাকাও জব্দ করা হয়।

অভিযান শেষে আটককৃত ব্যক্তিকে জামালপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা রুজু শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দেশ-জার্নাল

রোববার, ০৯ আগস্ট ২০২৬

জামালপুরের দিগপাইতে প্রায় ২৫০০ পিস ইয়াবাসহ পেশাদার ড্রাইভার মাদক ব্যবসায়ী আটক

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

জামালপুরের দিগপাইটতে ঢাকা থেকে ছেড়ে আসা মাদারগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় ২৫০০ পিস ইয়াবাসহ রিয়াদ চৌধুরী (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ময়মনসিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা টিম।

আটককৃত রিয়াদ চৌধুরী শেরপুর সদর উপজেলার কামারের চর গ্রামের হেলাল চৌধুরীর ছেলে এবং পেশায় তিনি একজন ড্রাইভার।

রোববার (০২ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে জামালপুরের দিগপাইত এলাকায় বিভিন্ন গাড়িতে তল্লাশি অভিযান শুরু করে গোয়েন্দা টিম।

অব্যাহত তল্লাশির একপর্যায়ে রোববার রাত আনুমানিক ৯টার দিকে ঢাকা থেকে ছেড়ে মাদারগঞ্জগামী 'ঢাকা মেট্রো-ব ১৪৮৩১৪' নম্বরের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। প্রাথমিক তথ্যে জানা যায়, অভিযুক্ত রিয়াদ চন্দ্রা থেকে বাসটিতে যাত্রী হিসেবে উঠেছিল।

বাসে তল্লাশিকালে যাত্রী রিয়াদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে প্রায় ২৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক বিক্রির নগদ টাকাও জব্দ করা হয়।

অভিযান শেষে আটককৃত ব্যক্তিকে জামালপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা রুজু শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

দেশ-জার্নাল

সম্পাদক ও প্রকাশক : মোঃ নুরনবী সোহেল

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x