রোববার, ০৯ আগস্ট ২০২৬
দেশ-জার্নাল

আসন্ন বাঘা পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী সালেহ আহমেদ সালাম

আসন্ন বাঘা পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন  জনাব সালেহ আহমেদ সালাম।

স্থানীয় রাজনীতিতে পরিচিত মুখ সালেহ আহমেদ সালাম দীর্ঘদিন ধরে বাঘার রাজনীতি ও সমাজসেবায় সক্রিয় রয়েছেন। ছাত্র রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক পথচলা শুরু। শাহ্দৌলা সরকারি কলেজ ছাত্রদল থেকে শুরু করে তিনি পর্যায়ক্রমে বাঘা পৌর ছাত্রদল, পৌর যুবদল, বাঘা উপজেলা যুবদলের আহ্বায়ক এবং রাজশাহী জেলা যুবদলের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।

সমর্থকদের মতে, দলের প্রতিকূল সময়ে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজপথে সক্রিয় ছিলেন তিনি। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে একাধিক মিথ্যা মামলা ও কারাবরণের শিকার হলেও মানুষের অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে তার অবস্থান অটুট ছিল।

তিনি বাঘার ঐতিহ্যবাহী সরদার পরিবারের সন্তান। মরহুম আরজ আলী সরদারের সুযোগ্য সন্তান হিসেবে পারিবারিক ঐতিহ্য ও জনসেবার ধারা বজায় রেখে দীর্ঘদিন ধরে মানুষের পাশে কাজ করে আসছেন বলে স্থানীয়রা জানান।

স্থানীয়দের ভাষ্য, তিনি নম্র, ভদ্র, সুশিক্ষিত ও জনবান্ধব মানুষ। ব্যক্তিগত গ্রহণযোগ্যতা ও রাজনৈতিক অভিজ্ঞতার কারণে তিনি বাঘা পৌরসভার একজন সম্ভাবনাময় মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।

আসন্ন বাঘা পৌরসভা নির্বাচনে জনসেবার নতুন প্রত্যয় নিয়ে মেয়র পদপ্রার্থী হিসেবে  সালেহ আহমেদ সালাম সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দেশ-জার্নাল

রোববার, ০৯ আগস্ট ২০২৬

আসন্ন বাঘা পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী সালেহ আহমেদ সালাম

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

আসন্ন বাঘা পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন  জনাব সালেহ আহমেদ সালাম।

স্থানীয় রাজনীতিতে পরিচিত মুখ সালেহ আহমেদ সালাম দীর্ঘদিন ধরে বাঘার রাজনীতি ও সমাজসেবায় সক্রিয় রয়েছেন। ছাত্র রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক পথচলা শুরু। শাহ্দৌলা সরকারি কলেজ ছাত্রদল থেকে শুরু করে তিনি পর্যায়ক্রমে বাঘা পৌর ছাত্রদল, পৌর যুবদল, বাঘা উপজেলা যুবদলের আহ্বায়ক এবং রাজশাহী জেলা যুবদলের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।

সমর্থকদের মতে, দলের প্রতিকূল সময়ে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজপথে সক্রিয় ছিলেন তিনি। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে একাধিক মিথ্যা মামলা ও কারাবরণের শিকার হলেও মানুষের অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে তার অবস্থান অটুট ছিল।

তিনি বাঘার ঐতিহ্যবাহী সরদার পরিবারের সন্তান। মরহুম আরজ আলী সরদারের সুযোগ্য সন্তান হিসেবে পারিবারিক ঐতিহ্য ও জনসেবার ধারা বজায় রেখে দীর্ঘদিন ধরে মানুষের পাশে কাজ করে আসছেন বলে স্থানীয়রা জানান।

স্থানীয়দের ভাষ্য, তিনি নম্র, ভদ্র, সুশিক্ষিত ও জনবান্ধব মানুষ। ব্যক্তিগত গ্রহণযোগ্যতা ও রাজনৈতিক অভিজ্ঞতার কারণে তিনি বাঘা পৌরসভার একজন সম্ভাবনাময় মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।

আসন্ন বাঘা পৌরসভা নির্বাচনে জনসেবার নতুন প্রত্যয় নিয়ে মেয়র পদপ্রার্থী হিসেবে  সালেহ আহমেদ সালাম সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।

দেশ-জার্নাল

সম্পাদক ও প্রকাশক : মোঃ নুরনবী সোহেল

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x