নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সমাজসেবী, সংগঠক ও উদ্যোক্তা ফাতেমা-তুজ-জোহরা লিন্ডা।
সোমবার (০৩ আগস্ট) নিসচার কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয় এবং মহাসচিব লিটন এরশাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৩৯ সদস্যবিশিষ্ট খুলনা মহানগর কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে মাহবুবুর রহমান মুন্নাকে সভাপতি, মো. রুহুল আমিন তালুকদার সোহাগকে সাধারণ সম্পাদক এবং ফাতেমা-তুজ-জোহরা লিন্ডাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
জানা গেছে, ফাতেমা-তুজ-জোহরা লিন্ডা দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়ন, নিরাপদ সড়ক আন্দোলন, নারী উদ্যোক্তা উন্নয়ন এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি বর্তমানে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় কর্তৃক টেকসই উন্নয়ন অভীষ্টসমূহ (SDGs) বাস্তবায়ন ও সমন্বয়-সম্পর্কিত বিভাগীয় কমিটির ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি খুলনা অনলাইন সেলার গ্রুপের সভাপতি হিসেবে সফলতার সঙ্গে নেতৃত্ব দিয়ে আসছেন।
সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁর দক্ষতা, নেতৃত্ব ও সক্রিয় অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে নিসচার গুরুত্বপূর্ণ এই দায়িত্ব প্রদান করা হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তাঁর নেতৃত্বে নিসচা খুলনা মহানগরের কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী হবে বলেও আশা প্রকাশ করেছেন তারা।
নতুন দায়িত্ব পেয়ে ফাতেমা-তুজ-জোহরা লিন্ডা বলেন, “নিরাপদ সড়ক নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি, স্বেচ্ছাসেবী কার্যক্রম আরও জোরদার এবং নিসচার কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে সর্বোচ্চ আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করব। এ লক্ষ্যে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬