র্যাব-১৩ ও র্যাব-১১ এর যৌথ অভিযানে দিনাজপুরের চিরিরবন্দর থানার একটি চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। ৫ই আগস্ট রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে নারায়ণগঞ্জ জেলার সিদ্বিরগঞ্জ এলাকা থেকে মো: মহসিন ওরফে মাছলাঙ্গা(৪০) কে গ্রেপ্তার করা হয়। আসামী মহসিন চিরিরবন্দর থানায় দায়েরকৃত ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামী।
র্যাব জানায়, ঘটনার পর থেকে অভিযুক্ত আসামী মহসিন ওরফে মাছলাঙ্গা আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামীর অবস্থান শনাক্ত করে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আসামী গ্রেপ্তারে সক্ষম হয় র্যাব সদস্যরা। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্যে সংশ্লিষ্ট থানায় পাঠানো হবে।
র্যাব-১৩ সিপিসি-১ দিনাজপুর জানায়, নারী ও শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে র্যাব সর্বতা তৎপর। আসামী যতই আত্মগোপনে থাকুক না কেন, তাকে ধরতে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য যে, ২ আগস্ট রবিবার দুপুর ১২ টায় মোবাইলে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে চিরিরবন্দর থানার নশরতপুর ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামের সাইফুল ইসলামের ৪ বছরের শিশু কন্যাকে একই এলাকার মজিবর রহমানের ছেলে ৩ সন্তানের জনক মো: মহসিন ওরফে মাছলাঙ্গা (৪০) ধর্ষণ করে। পরে ভিকটিমের মা খাদিজা বেগম বাদী হয়ে চিরিরবন্দর থানায় মামলা দায়ের করেন।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬