Aziz Bhaban, Lift 7, 93 Motijheel, Dhaka 1000    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
দেশ-জার্নাল

সোমবার স্থানীয় সময় সকাল ৯টা ২০ মিনিটে দেশটির ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি

প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মোহাম্মদ আলি ১০০ ইন্তেকাল করেছেন

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পেশায় চিকিৎসক সিতি হাসমাহ দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও জনস্বাস্থ্য বিষয়ক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। মাহাথির মোহাম্মদের স্ত্রী হিসেবে পাওয়া অবস্থানকে কাজে লাগিয়ে তিনি মাতৃস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, সাক্ষরতা, মাদকাসক্তি প্রতিরোধ এবং মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন।

গত ১২ জুলাই শততম জন্মদিন উদযাপন করেন সিতি হাসমাহ। এর এক মাস পর সাবেক প্রধানমন্ত্রীর জীবিত স্ত্রীদের মধ্যে সবচেয়ে বয়স্ক হিসেবে তাকে স্বীকৃতি দেয় আসিয়ান রেকর্ডস।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দার। সোমবার ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি সিতি হাসমাহর পরিবারের প্রতি সমবেদনা জানান।

শোকবার্তায় সুলতান ইব্রাহিম বলেন, প্রিয়জনকে হারানোর এই কঠিন সময় পার করতে সিতি হাসমাহর পরিবারকে শক্তি, দৃঢ়তা ও ধৈর্য দেওয়ার জন্য রাজা ও রানি প্রার্থনা করেছেন।

বর্তমানে মাহাথির মোহাম্মেদের বয়স ১০১ বছর। তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব দুই দফায় পালন করেন। প্রথমবার ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত এবং দ্বিতীয় দফায় ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত দেশটির সরকারপ্রধান ছিলেন তিনি।

১৯৫৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহাথির মোহাম্মদ ও সিতি হাসমাহ। গত আগস্টে তাদের দাম্পত্য জীবনের ৭০ বছর পূর্ণ হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দেশ-জার্নাল

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মোহাম্মদ আলি ১০০ ইন্তেকাল করেছেন

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পেশায় চিকিৎসক সিতি হাসমাহ দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও জনস্বাস্থ্য বিষয়ক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। মাহাথির মোহাম্মদের স্ত্রী হিসেবে পাওয়া অবস্থানকে কাজে লাগিয়ে তিনি মাতৃস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, সাক্ষরতা, মাদকাসক্তি প্রতিরোধ এবং মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন।

গত ১২ জুলাই শততম জন্মদিন উদযাপন করেন সিতি হাসমাহ। এর এক মাস পর সাবেক প্রধানমন্ত্রীর জীবিত স্ত্রীদের মধ্যে সবচেয়ে বয়স্ক হিসেবে তাকে স্বীকৃতি দেয় আসিয়ান রেকর্ডস।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দার। সোমবার ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি সিতি হাসমাহর পরিবারের প্রতি সমবেদনা জানান।

শোকবার্তায় সুলতান ইব্রাহিম বলেন, প্রিয়জনকে হারানোর এই কঠিন সময় পার করতে সিতি হাসমাহর পরিবারকে শক্তি, দৃঢ়তা ও ধৈর্য দেওয়ার জন্য রাজা ও রানি প্রার্থনা করেছেন।

বর্তমানে মাহাথির মোহাম্মেদের বয়স ১০১ বছর। তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব দুই দফায় পালন করেন। প্রথমবার ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত এবং দ্বিতীয় দফায় ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত দেশটির সরকারপ্রধান ছিলেন তিনি।

১৯৫৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহাথির মোহাম্মদ ও সিতি হাসমাহ। গত আগস্টে তাদের দাম্পত্য জীবনের ৭০ বছর পূর্ণ হয়।

দেশ-জার্নাল

সম্পাদক ও প্রকাশক : মোঃ নুরনবী সোহেল

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x