Aziz Bhaban, Lift 7, 93 Motijheel, Dhaka 1000    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
দেশ-জার্নাল

বোরহানউদ্দিন তেতুলিয়া নদীতে মা ইলিশ নিধনের মহোৎসব" জয়া ও নয়নের খাল ঘাটে প্রকাশ্য বিক্রি

বোরহানউদ্দিনে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে তেঁতুলিয়া নদীতে চলছে মা ইলিশ নিধনের মহোৎসব। দিন কিংবা রাতে কোনো বিরতি ছাড়াই অবাধে শিকার করা হচ্ছে ডিমওয়ালা মা ইলিশ। আর এসব ইলিশ প্রকাশ্যে বিক্রি হচ্ছে উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের 'জয়া বেড়ীর মাথা মাছ ঘাট, জয়ার খাল মাছ ঘাট ও নয়নের খাল মাছ ঘাটে। অসাধু জেলে ও ব্যবসায়ীরা কোনো রকম ভয়ভীতি ছাড়াই অবৈধ বাণিজ্য চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকার 

চলতি ২০২৬-২০২৭ অর্থ বছরের মা ইলিশ রক্ষা কর্মসূচির অংশ হিসেবে ০৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত ২২ দিন নদী ও সাগরে সব ধরনের মাছ ধরা, পরিবহন, মজুত ও বিক্রির ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করে। তবে বোরহানউদ্দিনের তেঁতুলিয়া নদীর পয়েন্টগুলোতে সরেজমিনে গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র।

দিন-রাত ২৪ ঘণ্টায় তেঁতুলিয়া নদীতে শত শত ট্রলার ও নৌকা নিয়ে অসাধু জেলেরা ডিমওয়ালা মা ইলিশ শিকার করছে। নদী থেকে ধরে আনা মা ইলিশ কোনো লুকোচুরি ছাড়াই জয়া মাছ ঘাট, জয়া খাল পাড় মাছ ঘাট ও নয়নের খাল মাছ ঘাটে এনে প্রকাশ্যে বেচাকেনা করা হচ্ছে। স্থানীয় প্রভাবশালী অসাধু মৎস্য ব্যবসায়ী সিন্ডিকেট ঘাটগুলোতে কেনাবেচা ও সরবরাহের পুরো প্রক্রিয়া নিয়ন্ত্রণ করছে। সচেতন মহল জানান, এভাবে নির্বিচারে মা ইলিশ নিধন অব্যাহত থাকলে দেশের জাতীয় মাছ ইলিশের উৎপাদন চরম হুমকির মুখে পড়বে। মা ইলিশ রক্ষায় তেতুলিয়া নদী ও গঙ্গাপুর ইউনিয়নের জয়া বেড়ীবাঁধ মাছ ঘাট, জয়ার খাল মাছ ঘাট  ও নয়নের খাল মাছ ঘাটে বাংলাদেশ কোস্ট গার্ড, নৌ পুলিশ ও উপজেলা মৎস্য বিভাগের সমন্বয়ে দিন ও রাতে যৌথ অভিযান পরিচালনা করা প্রয়োজন। মা ইলিশ নিধন সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দেশ-জার্নাল

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

বোরহানউদ্দিন তেতুলিয়া নদীতে মা ইলিশ নিধনের মহোৎসব" জয়া ও নয়নের খাল ঘাটে প্রকাশ্য বিক্রি

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

বোরহানউদ্দিনে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে তেঁতুলিয়া নদীতে চলছে মা ইলিশ নিধনের মহোৎসব। দিন কিংবা রাতে কোনো বিরতি ছাড়াই অবাধে শিকার করা হচ্ছে ডিমওয়ালা মা ইলিশ। আর এসব ইলিশ প্রকাশ্যে বিক্রি হচ্ছে উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের 'জয়া বেড়ীর মাথা মাছ ঘাট, জয়ার খাল মাছ ঘাট ও নয়নের খাল মাছ ঘাটে। অসাধু জেলে ও ব্যবসায়ীরা কোনো রকম ভয়ভীতি ছাড়াই অবৈধ বাণিজ্য চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকার 

চলতি ২০২৬-২০২৭ অর্থ বছরের মা ইলিশ রক্ষা কর্মসূচির অংশ হিসেবে ০৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত ২২ দিন নদী ও সাগরে সব ধরনের মাছ ধরা, পরিবহন, মজুত ও বিক্রির ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করে। তবে বোরহানউদ্দিনের তেঁতুলিয়া নদীর পয়েন্টগুলোতে সরেজমিনে গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র।

দিন-রাত ২৪ ঘণ্টায় তেঁতুলিয়া নদীতে শত শত ট্রলার ও নৌকা নিয়ে অসাধু জেলেরা ডিমওয়ালা মা ইলিশ শিকার করছে। নদী থেকে ধরে আনা মা ইলিশ কোনো লুকোচুরি ছাড়াই জয়া মাছ ঘাট, জয়া খাল পাড় মাছ ঘাট ও নয়নের খাল মাছ ঘাটে এনে প্রকাশ্যে বেচাকেনা করা হচ্ছে। স্থানীয় প্রভাবশালী অসাধু মৎস্য ব্যবসায়ী সিন্ডিকেট ঘাটগুলোতে কেনাবেচা ও সরবরাহের পুরো প্রক্রিয়া নিয়ন্ত্রণ করছে। সচেতন মহল জানান, এভাবে নির্বিচারে মা ইলিশ নিধন অব্যাহত থাকলে দেশের জাতীয় মাছ ইলিশের উৎপাদন চরম হুমকির মুখে পড়বে। মা ইলিশ রক্ষায় তেতুলিয়া নদী ও গঙ্গাপুর ইউনিয়নের জয়া বেড়ীবাঁধ মাছ ঘাট, জয়ার খাল মাছ ঘাট  ও নয়নের খাল মাছ ঘাটে বাংলাদেশ কোস্ট গার্ড, নৌ পুলিশ ও উপজেলা মৎস্য বিভাগের সমন্বয়ে দিন ও রাতে যৌথ অভিযান পরিচালনা করা প্রয়োজন। মা ইলিশ নিধন সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

দেশ-জার্নাল

সম্পাদক ও প্রকাশক : মোঃ নুরনবী সোহেল

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x