Aziz Bhaban, Lift 7, 93 Motijheel, Dhaka 1000    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
দেশ-জার্নাল

টেক্সটাইল ইনোভেশন এক্সপো ২০২৬: মূল্য সংযোজন ও উদ্ভাবননির্ভর উৎপাদনে বাংলাদেশের অগ্রযাত্রার প্রদর্শনী

বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক শিল্পকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শুধুমাত্র কম খরচের শ্রম, জ্বালানি ও ব্যাপক উৎপাদনের ওপর নির্ভরতা ছাড়িয়ে উদ্ভাবন, উচ্চমূল্যের পণ্য এবং উন্নত উৎপাদন দক্ষতার দিকে অগ্রসর হতে হবে- টেক্সটাইল ইনোভেশন এক্সপো ২০২৬ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিল্প নেতারা এ মতামত ব্যক্ত করেন।

আসন্ন ১২-১৪ নভেম্বর তারিখে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (ICCB), ঢাকা-তে অনুষ্ঠিতব্য এই এক্সপোতে টেক্সটাইল ও পোশাক কারখানা, প্রযুক্তি সরবরাহকারী, ব্র্যান্ড, ক্রেতা, গবেষক ও শিল্প পেশাজীবীরা উদ্ভাবনভিত্তিক পণ্য, প্রক্রিয়া, প্রযুক্তি ও সমাধান প্রদর্শন করবেন।

এক্সপোটি আয়োজন করছে টেক্সটাইল ইনোভেশন এক্সচেঞ্জ (TIE), সহ-আয়োজক টেক্সটাইল ইনোভেশন সেন্টার (TIC), সহযোগিতায় ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি), এবং অংশীদার হিসেবে আছে BKMEA ও BGBA। এক্সপোটি বাস্তবায়ন করছে টেক্সটাইল টুডে ইনোভেশন হাব (টিটিআইএইচ)। এর লক্ষ্য বাংলাদেশকে উদ্ভাবননির্ভর উৎপাদন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইঞ্জি. মো. এনায়েত হোসেন, প্রেসিডেন্ট, আইটিইটি বাংলাদেশ; ইঞ্জি. ইমরান কাদের তুর্জো, পরিচালক, বিকেএমইএ; মো. আব্দুল হামিদ, প্রেসিডেন্ট, বিজিবিএ; ইঞ্জি, সুমায়েল মুহাম্মদ মল্লিক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, আইটিইটি; ইঞ্জি. এ.এস.এম. হাফিজুর রহমান নিক্সন, মহাসচিব, আইটিইটি (ITET) বাংলাদেশ এবং সদস্য, টিআইই (TIE) স্টিয়ারিং বোর্ড এবং ইঞ্জি, ইহসানুল করিম কায়সার, চেয়ারম্যান, টিআইই ও এক্সিকিউটিভ চেয়ারম্যান, টিটিআইএইচ।

ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাকের গড় মূল্য প্রতি কেজিতে ৮.৪৭% কমেছে, যেখানে ভিয়েতনামের বেড়েছে ১১.৭৬%। এই প্রবণতা বাংলাদেশের জন্য পণ্যের মূল্য ও উৎপাদন দক্ষতা বাড়ানোর প্রয়োজনীয়তা নির্দেশ করে।

এক্সপোতে থাকবে চারটি থিম জোন: ডাইং ও প্রিন্টিং ইনোভেশন, টেক্সটাইল ম্যাটেরিয়াল ইনোভেশন, গার্মেন্ট অটোমেশন ইনোভেশন, এবং গ্রিন ও সাসটেইনেবল টেকনোলজি ইনোভেশন। এছাড়া ফ্যাক্টরি ইনোভেশন প্যাভিলিয়ন-এ স্থানীয় কারখানাগুলো তাদের উদ্ভাবনী পণ্য,

সেরা অনুশীলন ও উৎপাদন দক্ষতা বৃদ্ধির প্রোগ্রাম প্রদর্শন করবে।

ওপেন ইনোভেশন এরিয়া-তে গবেষক, বিশ্ববিদ্যালয়, স্টার্টআপ, উদ্ভাবক ও কারখানা প্রকৌশলীরা শিল্পের চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের সমাধান উপস্থাপন করবেন। এক্সপোতে ছয়টি টেকনিক্যাল সেমিনার অনুষ্ঠিত হবে- টেকসই ব্যবস্থাপনা, নতুন ফাইবার, ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট, ট্রেসেবিলিটি, টেক্সটাইল রিসাইক্লিং, উৎপাদনশীলতা ও শক্তি সংরক্ষণ বিষয়ে। এছাড়া একটি প্লেনারি সেমিনার হবে "Strategy for

আয়োজকরা আশা করছেন প্রায় ৫০টি টেক্সটাইল, পোশাক ও অ্যাকসেসরিজ কারখানা এবং ২০০টি প্রযুক্তি ও সমাধান প্রদানকারী প্রতিষ্ঠান অংশ নেবে। প্রায় ৫,০০০ দর্শনার্থী, ১০০টি ব্র্যান্ড ও ক্রেতা, এবং ৩০টিরও বেশি দেশের ২০০ আন্তর্জাতিক প্রতিনিধি উপস্থিত থাকবেন।

এক্সপোর অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে অনুষ্ঠিত হবে টেক্সটাইল ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২৬। বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক শিল্পে কারখানাভিত্তিক উদ্ভাবন, প্রযুক্তিগত অগ্রগতি পণ্য উন্নয়ন এবং টেকসই ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য অবদান রাখা প্রতিষ্ঠান ও বাক্তিদের স্বীকৃতি দিতেই এ পুরষ্কারের আয়োজন।

এ বছর পুরস্কারটি আটটি বিভাগে প্রদান করা হবে প্রসেস ইনোভেশন ম্যানুফ্যাকচারিং ইনোভেশন টেকনোলজি, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, মার্কেটিং ও মার্কেট ডেভেলপমেন্ট, এনভায়রনমেন্টাল সাসটেইনেবিলিটি, সোশ্যাল সাসটেইনেবিলিটি এবং এইচআর ও অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট। নির্ধারিত মূল্যায়ন ও নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর চূড়ান্ত বিভাগ এবং বিদ্বেয়ীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

উল্ল্যেখ্য, গত ১৬ মে ২০২৬ তারিখে TH এর উদ্বোধন করেন বাণিজ্ঞামন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। TTIH গত সাত বছরে ৮০টিরও বেশি কারখানায় ২৭০টিরও বেশি উদ্ভাবন প্রকল্প সম্পন্ন করেছে।

এক্সপোর মাধ্যমে আয়োজকরা শিল্প ও গবেষণার মধ্যে আরও শক্তিশালী সমযোগিতা গড়ে তুলতে এবং উদ্ভাবননির্ভর প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশকে মধ্য ও উচ্চমূল্যের বায়ারে এগিয়ে নিতে চান।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দেশ-জার্নাল

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

টেক্সটাইল ইনোভেশন এক্সপো ২০২৬: মূল্য সংযোজন ও উদ্ভাবননির্ভর উৎপাদনে বাংলাদেশের অগ্রযাত্রার প্রদর্শনী

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ নুরনবী সোহেল

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x