Aziz Bhaban, Lift 7, 93 Motijheel, Dhaka 1000    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
দেশ-জার্নাল

নোয়াখালীতে ৪ কোটি ৩১ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর করল পপুলার লাইফ

নোয়াখালী জেলায় ৪ কোটি ৩১ লাখ ৬৪ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। রোববার (১১ অক্টোবর) কোম্পানিটির উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে বীমা দাবির এসব চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বি এম ইউসুফ আলী। তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী। এ সময় পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মোট ৪ কোটি ৩১ লাখ ৬৪ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তরের মাধ্যমে গ্রাহকদের প্রাপ্য অর্থ পরিশোধ করা হয়। বীমা দাবির অর্থ পরিশোধের এ উদ্যোগ গ্রাহকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং বীমা খাতের প্রতি আস্থা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দেশ-জার্নাল

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

নোয়াখালীতে ৪ কোটি ৩১ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর করল পপুলার লাইফ

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

নোয়াখালী জেলায় ৪ কোটি ৩১ লাখ ৬৪ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। রোববার (১১ অক্টোবর) কোম্পানিটির উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে বীমা দাবির এসব চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বি এম ইউসুফ আলী। তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী। এ সময় পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মোট ৪ কোটি ৩১ লাখ ৬৪ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তরের মাধ্যমে গ্রাহকদের প্রাপ্য অর্থ পরিশোধ করা হয়। বীমা দাবির অর্থ পরিশোধের এ উদ্যোগ গ্রাহকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং বীমা খাতের প্রতি আস্থা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

দেশ-জার্নাল

সম্পাদক ও প্রকাশক : মোঃ নুরনবী সোহেল

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x