Aziz Bhaban, Lift 7, 93 Motijheel, Dhaka 1000    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
দেশ-জার্নাল

ফারইস্টের মামলায় নজরুলের জামিন স্থগিত, শুনানিতে অংশ নিলেন অ্যাটর্নি জেনারেল

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলায় কোম্পানিটির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের জামিন আগামী ১৬ নভেম্বর পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট। লাখ লাখ বিমা গ্রাহকের স্বার্থসংশ্লিষ্ট এ মামলার গুরুত্ব বিবেচনায় অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল নিজেই শুনানিতে অংশ নিয়েছেন। 

রবিবার (১১ নভেম্বর) বিচারপতি মো. রেজাউল হকের বেঞ্চ নজরুল ইসলামের জামিন স্থগিত করে এই আদেশ দেন। 

এর আগে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লি. এর পক্ষে ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রহিম ভূইয়া নজরুল ইসলামের জামিন আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন।  

২০২২ সালে ঢাকার শাহবাগ থানায় ফারইস্টের আইন কর্মকর্তা মো. জসিম উদ্দিন বাদী হয়ে কোম্পানির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামকে প্রধান আসামি করে মামলাটি দায়ের করেন। এরপর থেকে নজরুল ইসলামের গ্রেপ্তার, রিমান্ড, কারাবাস, জামিন এবং পুনরায় কারাগারে পাঠানোর ঘটনাপ্রবাহে একাধিকবার নতুন মোড় এসেছে। সর্বশেষ হাইকোর্টের জামিন স্থগিতের আদেশে মামলাটি আবারও আলোচনায় এসেছে। ইতোমধ্যে তদন্ত শেষে ডিএমপির ডিবি পুলিশ চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি ১০৯৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে নজরুল ইসলাম সহ ২৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে। 

উল্লেখ্য, ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর প্রথম গ্রেপ্তার হন নজরুল ইসলাম। প্রায় তিন মাস কারাবাসের পর ওই বছরের ১৬ ডিসেম্বর জামিনে মুক্তি পান তিনি। পরবর্তী সময়ে জামিনের শর্ত ভঙ্গের অভিযোগে ২০২৪ সালের ১৭ অক্টোবর আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর একই বছরের ১১ নভেম্বর হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন এবং ১৩ আগস্ট স্থায়ী জামিন লাভ করেন নজরুল ইসলাম।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দেশ-জার্নাল

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

ফারইস্টের মামলায় নজরুলের জামিন স্থগিত, শুনানিতে অংশ নিলেন অ্যাটর্নি জেনারেল

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলায় কোম্পানিটির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের জামিন আগামী ১৬ নভেম্বর পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট। লাখ লাখ বিমা গ্রাহকের স্বার্থসংশ্লিষ্ট এ মামলার গুরুত্ব বিবেচনায় অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল নিজেই শুনানিতে অংশ নিয়েছেন। 

রবিবার (১১ নভেম্বর) বিচারপতি মো. রেজাউল হকের বেঞ্চ নজরুল ইসলামের জামিন স্থগিত করে এই আদেশ দেন। 

এর আগে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লি. এর পক্ষে ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রহিম ভূইয়া নজরুল ইসলামের জামিন আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন।  

২০২২ সালে ঢাকার শাহবাগ থানায় ফারইস্টের আইন কর্মকর্তা মো. জসিম উদ্দিন বাদী হয়ে কোম্পানির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামকে প্রধান আসামি করে মামলাটি দায়ের করেন। এরপর থেকে নজরুল ইসলামের গ্রেপ্তার, রিমান্ড, কারাবাস, জামিন এবং পুনরায় কারাগারে পাঠানোর ঘটনাপ্রবাহে একাধিকবার নতুন মোড় এসেছে। সর্বশেষ হাইকোর্টের জামিন স্থগিতের আদেশে মামলাটি আবারও আলোচনায় এসেছে। ইতোমধ্যে তদন্ত শেষে ডিএমপির ডিবি পুলিশ চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি ১০৯৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে নজরুল ইসলাম সহ ২৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে। 

উল্লেখ্য, ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর প্রথম গ্রেপ্তার হন নজরুল ইসলাম। প্রায় তিন মাস কারাবাসের পর ওই বছরের ১৬ ডিসেম্বর জামিনে মুক্তি পান তিনি। পরবর্তী সময়ে জামিনের শর্ত ভঙ্গের অভিযোগে ২০২৪ সালের ১৭ অক্টোবর আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর একই বছরের ১১ নভেম্বর হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন এবং ১৩ আগস্ট স্থায়ী জামিন লাভ করেন নজরুল ইসলাম।

দেশ-জার্নাল

সম্পাদক ও প্রকাশক : মোঃ নুরনবী সোহেল

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x