Aziz Bhaban, Lift 7, 93 Motijheel, Dhaka 1000    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
দেশ-জার্নাল

সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তানজিন তিশা, অল্পের জন্য রক্ষা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন। মানিকগঞ্জে একটি শোরুম উদ্বোধন করতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। তবে সৌভাগ্যবশত তিনি কোনো বড় ধরনের শারীরিক আঘাত পাননি এবং অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।

যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে নিজের দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন তিশা। পোস্টে তিনি লেখেন, ‘মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। আলহামদুলিল্লাহ! দেখা হবে সবার সাথে, ইনশাআল্লাহ।’

অভিনেত্রীর এই বার্তার পর তার ভক্ত ও অনুরাগীদের মনে বেশ উদ্বেগের সৃষ্টি হয়। তবে ঠিক কীভাবে বা কোথায় ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তিনি দেননি।

জানা গেছে, দুর্ঘটনায় বড় ধরনের কোনো সমস্যায় পড়েননি তানজিন তিশা। পরে পরিস্থিতি বিবেচনা করে মানিকগঞ্জের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করে ঢাকায় ফিরে আসেন।

ছোট পর্দার পরিচিত মুখ তানজিন তিশা দীর্ঘদিন ধরেই নাটকে অভিনয় করে দর্শকের কাছে জনপ্রিয়তা পেয়েছেন। বিভিন্ন চরিত্রে অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট নিয়েও প্রায়ই আলোচনায় থাকেন তিনি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দেশ-জার্নাল

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তানজিন তিশা, অল্পের জন্য রক্ষা

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন। মানিকগঞ্জে একটি শোরুম উদ্বোধন করতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। তবে সৌভাগ্যবশত তিনি কোনো বড় ধরনের শারীরিক আঘাত পাননি এবং অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।

যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে নিজের দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন তিশা। পোস্টে তিনি লেখেন, ‘মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। আলহামদুলিল্লাহ! দেখা হবে সবার সাথে, ইনশাআল্লাহ।’

অভিনেত্রীর এই বার্তার পর তার ভক্ত ও অনুরাগীদের মনে বেশ উদ্বেগের সৃষ্টি হয়। তবে ঠিক কীভাবে বা কোথায় ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তিনি দেননি।

জানা গেছে, দুর্ঘটনায় বড় ধরনের কোনো সমস্যায় পড়েননি তানজিন তিশা। পরে পরিস্থিতি বিবেচনা করে মানিকগঞ্জের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করে ঢাকায় ফিরে আসেন।

ছোট পর্দার পরিচিত মুখ তানজিন তিশা দীর্ঘদিন ধরেই নাটকে অভিনয় করে দর্শকের কাছে জনপ্রিয়তা পেয়েছেন। বিভিন্ন চরিত্রে অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট নিয়েও প্রায়ই আলোচনায় থাকেন তিনি।

দেশ-জার্নাল

সম্পাদক ও প্রকাশক : মোঃ নুরনবী সোহেল

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x