রোববার, ০৯ আগস্ট ২০২৬
দেশ-জার্নাল

বিএসইসি চেয়ারম্যানের বেতন ৬ লাখ, কমিশনারদের ৪ লাখ টাকার প্রস্তাব

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ও কমিশনারদের বেতন-ভাতা কয়েক গুণ বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাব অনুযায়ী, বিএসইসির চেয়ারম্যানের মাসিক বেতন বর্তমান ৮৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ৬ লাখ টাকা এবং কমিশনারদের বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো এক প্রস্তাবনায় বিএসইসির শীর্ষ কর্মকর্তাদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণের সুপারিশ করা হয়েছে। প্রস্তাবটি অনুমোদন পেলে চেয়ারম্যানের বেতন প্রায় ৫৯৮ শতাংশ এবং কমিশনারদের বেতন প্রায় ৪১৩ শতাংশ বৃদ্ধি পাবে।

বর্তমানে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী সরকারের সর্বোচ্চ আমলাতান্ত্রিক পদ মন্ত্রিপরিষদ সচিবের মূল বেতন ৮৬ হাজার টাকা। সে তুলনায় বিএসইসি চেয়ারম্যানের প্রস্তাবিত বেতন হবে প্রায় সাত গুণ বেশি।

প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে, গত ৪ জুন বিএসইসির চেয়ারম্যান ও তিনজন কমিশনারকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপত্র অনুযায়ী তাদের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে।

বর্তমানে অর্থ বিভাগের একটি স্মারকের আওতায় বিএসইসির চেয়ারম্যান মাসিক ৮৬ হাজার টাকা মূল বেতন ছাড়াও সমপরিমাণ বাসাভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতা এবং ৩ হাজার টাকা আপ্যায়ন ভাতা পান। অন্যদিকে কমিশনাররা ৭৮ হাজার টাকা মূল বেতনের পাশাপাশি সমপরিমাণ ভাতা এবং ২ হাজার ৫০০ টাকা আপ্যায়ন ভাতা পেয়ে থাকেন।

বেতন পুনর্নির্ধারণের পক্ষে যুক্তি হিসেবে প্রস্তাবনায় বলা হয়েছে, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং নবনিযুক্ত চেয়ারম্যান ও কমিশনারদের যোগ্যতা ও দক্ষতা বিবেচনায় তাদের বেতন-ভাতা পুনর্বিন্যাস প্রয়োজন। এ কারণে চেয়ারম্যানের সর্বসাকল্যে মাসিক বেতন ৬ লাখ টাকা এবং কমিশনারদের ৪ লাখ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া প্রচলিত বিধি অনুযায়ী নির্ধারিত সীমার মধ্যে জ্বালানি সুবিধাসহ সার্বক্ষণিক ব্যবহারের জন্য চালকসহ গাড়ি এবং অফিস ও আবাসিক টেলিফোন সুবিধা দেওয়ার সুপারিশ করা হয়েছে।

এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব (বীমা ও পুঁজিবাজার অনুবিভাগ) মো. সাঈদ কুতুব দেশ জার্নালকে বলেন, “বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের বেতন বৃদ্ধির প্রস্তাবের বিষয়ে অর্থ বিভাগের মতামত চাওয়া হয়েছে। মতামত পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম দেশ জার্নালকে বলেন, “বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের নিয়োগ চুক্তিভিত্তিক। তাদের বেতন-ভাতাও চুক্তির মাধ্যমেই নির্ধারিত হয়। তাই বেতন পুনর্নির্ধারণের প্রস্তাবটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়ার অংশ।”

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দেশ-জার্নাল

রোববার, ০৯ আগস্ট ২০২৬

বিএসইসি চেয়ারম্যানের বেতন ৬ লাখ, কমিশনারদের ৪ লাখ টাকার প্রস্তাব

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ নুরনবী সোহেল

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x