শনিবার, ০৮ আগস্ট ২০২৬
দেশ-জার্নাল

বেঙ্গল ইসলামি লাইফের স্মার্ট ড্রিম প্রজেক্টের ম্যানেজার কনফারেন্স অনুষ্ঠিত

 বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের স্মার্ট ড্রিম প্রজেক্টের উদ্যোগে ‘ম্যানেজার কনফারেন্স-২০২৬’ সম্প্রতি রাজধানীর দ্য রয়েল গার্ডেন রেস্টুরেন্টে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলব্বার(০৪ আগস্ট) আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এম এম মনিরুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও স্মার্ট ড্রিম প্রজেক্টের প্রধান মো. ওমর ফারুক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্মার্ট ড্রিম প্রজেক্টের ডেপুটি প্রজেক্ট হেড (ডিপিএইচ) মো. ইউনুস আলী, মো. সাজ্জাদ হোসেন, এম. এস. হোসাইন, মো. মাসুদ এবং হাবিবুর রহমান। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত স্মার্ট ড্রিম প্রজেক্টের ব্রাঞ্চ ম্যানেজার, সেলস ম্যানেজার, রিজিওনাল সেলস ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট হেডরা সম্মেলনে অংশ নেন।

সম্মেলনের প্রথম পর্বে উন্নয়ন কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি এবং ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল নিয়ে ‘টিম বিল্ডিং, রিক্রুটমেন্ট অ্যান্ড বিজনেস বুস্টিং’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন ডিএমডি ও প্রজেক্ট হেড মো. ওমর ফারুক।

দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠান। এ সময় ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে বিশেষ সাফল্য দেখানো উন্নয়ন কর্মকর্তাদের হাতে গাড়ির চাবি তুলে দেন প্রধান অতিথি এম এম মনিরুল আলম। পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী কর্মকর্তাদের সম্মাননা প্রদান করা হয়। বিদেশ ভ্রমণ কর্মসূচির আওতায় মালয়েশিয়া ভ্রমণের যোগ্যতা অর্জনকারী কর্মকর্তাদেরও বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা দক্ষ জনবল গড়ে তোলা, দলগত কাজের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণ এবং গ্রাহকসেবার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের প্রাণবন্ত অংশগ্রহণ, উৎসাহ-উদ্দীপনা এবং ভবিষ্যৎ ব্যবসায়িক সাফল্যের প্রত্যাশার মধ্য দিয়ে দিনব্যাপী এ ম্যানেজার কনফারেন্সের সমাপ্তি ঘটে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দেশ-জার্নাল

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

বেঙ্গল ইসলামি লাইফের স্মার্ট ড্রিম প্রজেক্টের ম্যানেজার কনফারেন্স অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ নুরনবী সোহেল

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x