রোববার, ০৯ আগস্ট ২০২৬
দেশ-জার্নাল

বীমা খাতের আধুনিকায়ন নিয়ে আইডিআরএ-এসবিসির বৈঠক

বিশেষ প্রতিনিধিঃ  বীমা খাতের আধুনিকায়ন নিয়ে রাষ্ট্রায়ত্ত সাধারণ বীমা কর্পোরেশনের (এসবিসি) ব্যবস্থাপনা পরিচালক মো. হারুন-অর-রশীদের নেতৃত্বে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে  বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কার্যালয়ে বুধবার (২৪ জুন) অনুষ্ঠিত হয়।

 বৈঠকে সভাপতিত্ব করেন আইডিআরএর চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন।

বৈঠকে আইডিআরএ ও সাধারণ বীমা কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশের বীমা খাতকে আরও শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে দাবি নিষ্পত্তি, বীমা জালিয়াতি প্রতিরোধ, প্রযুক্তিনির্ভর তদারকি ব্যবস্থা, দুর্যোগ ঝুঁকি অর্থায়ন এবং বাজারে শৃঙ্খলা প্রতিষ্ঠাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে দীর্ঘদিনের অনিষ্পন্ন বীমা দাবিগুলোর নিষ্পত্তির অগ্রগতিও পর্যালোচনা করা হয়। এসবিসি জানায়, তারা দাবি নিষ্পত্তির জট উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছে এবং অবশিষ্ট দাবিগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে কাজ করছে। মীর নাদিয়া নিভিন জনআস্থা পুনঃপ্রতিষ্ঠায় সময়মতো দাবি পরিশোধের গুরুত্ব তুলে ধরেন।

এছাড়া সরকারি সম্পদ ও বৃহৎ অবকাঠামো প্রকল্পসমূহকে বীমা সুরক্ষার আওতায় আনার বিষয়েও আলোচনা হয়। প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য অনাকাঙ্ক্ষিত ঘটনায় সরকারের আর্থিক চাপ কমাতে বীমার ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন অংশগ্রহণকারীরা।

বৈঠকে সুপারভাইজরি টেকনোলজি (সুপটেক), রেগুলেটরি টেকনোলজি (রেগটেক) এবং এসবিসির এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) ব্যবস্থা বাস্তবায়নের অগ্রগতি নিয়েও আলোচনা হয়। এসব উদ্যোগ বীমা খাতে স্বচ্ছতা, দক্ষতা ও সেবার মান বৃদ্ধিতে সহায়ক হবে বলে মত প্রকাশ করা হয়।

বীমা বাজারে আন্ডার-টারিফিং বা নির্ধারিত হারের নিচে প্রিমিয়াম নির্ধারণের বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। এ বিষয়ে বাজারে সুষ্ঠু প্রতিযোগিতা ও শৃঙ্খলা বজায় রাখতে আইডিআরএ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে চেয়ারম্যান আশ্বাস দেন।

দেশে পুনর্বীমা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন উদ্যোগ গ্রহণের সম্ভাবনাও বৈঠকে আলোচনা করা হয়। এ ধরনের পদক্ষেপ দেশের বীমা খাতকে আরও শক্তিশালী করবে এবং দেশের অভ্যন্তরে অধিক পরিমাণ বীমা প্রিমিয়াম ধরে রাখতে সহায়তা করবে বলে মত দেন সংশ্লিষ্টরা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দেশ-জার্নাল

রোববার, ০৯ আগস্ট ২০২৬

বীমা খাতের আধুনিকায়ন নিয়ে আইডিআরএ-এসবিসির বৈঠক

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ নুরনবী সোহেল

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x