রোববার, ০৯ আগস্ট ২০২৬
দেশ-জার্নাল

শাজাহানপুরে হানিফ পরিবহনে ৩৩৫ গ্রাম হিরোইন, আটক ২

বগুড়ার শাজাহানপুরে র‌্যাব-১২ এর অভিযানে ঢাকা থেকে পঞ্চগড়গামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে ৩৩৫ গ্রাম হিরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) রাত ২টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের শাজাহানপুর উপজেলার নিউ সৌখিন হাইওয়ে রেস্টুরেন্টের সামনে চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়। আটকরা হলেন রংপুর জেলার রুমন মিয়া (৪২) ও আব্দুল কাদের (২৩)।

র‌্যাব-১২ জানায়, আটক দুজনের কাছ থেকে ৩৩৫ গ্রাম হিরোইন, ২টি বাটন মোবাইল ফোন, ২টি সিমকার্ড এবং নগদ ১ হাজার ৩৪৫ টাকা জব্দ করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব-১২ বগুড়া কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দেশ-জার্নাল

রোববার, ০৯ আগস্ট ২০২৬

শাজাহানপুরে হানিফ পরিবহনে ৩৩৫ গ্রাম হিরোইন, আটক ২

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

বগুড়ার শাজাহানপুরে র‌্যাব-১২ এর অভিযানে ঢাকা থেকে পঞ্চগড়গামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে ৩৩৫ গ্রাম হিরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) রাত ২টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের শাজাহানপুর উপজেলার নিউ সৌখিন হাইওয়ে রেস্টুরেন্টের সামনে চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়। আটকরা হলেন রংপুর জেলার রুমন মিয়া (৪২) ও আব্দুল কাদের (২৩)।

র‌্যাব-১২ জানায়, আটক দুজনের কাছ থেকে ৩৩৫ গ্রাম হিরোইন, ২টি বাটন মোবাইল ফোন, ২টি সিমকার্ড এবং নগদ ১ হাজার ৩৪৫ টাকা জব্দ করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব-১২ বগুড়া কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

দেশ-জার্নাল

সম্পাদক ও প্রকাশক : মোঃ নুরনবী সোহেল

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x