রোববার, ০৯ আগস্ট ২০২৬
দেশ-জার্নাল

আইডিআরএ’র নতুন চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানালেন পপুলার লাইফের এমডি বিএম ইউসুফ আলী

মীর নাদিয়া নিভিনকে ফুলেল শুভেচছা জানিয়েছেন বিএম ইউসুফ আলী

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নবনিযুক্ত চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন-কে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম-এর প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী।

সম্প্রতি এক সৌজন্য সাক্ষাতে পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র পক্ষ থেকে নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় দেশের বীমা খাতের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, গ্রাহক আস্থা পুনরুদ্ধার এবং আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব বীমা ব্যবস্থা গড়ে তুলতে নতুন চেয়ারম্যানের সফলতা কামনা করা হয়।

শুভেচ্ছা বিনিময়কালে বিএম ইউসুফ আলী বলেন, দেশের বীমা শিল্প বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। এ অবস্থায় আইডিআরএ’র নতুন চেয়ারম্যান হিসেবে মীর নাদিয়া নিভিনের দায়িত্ব গ্রহণ বীমা খাতে ইতিবাচক পরিবর্তন, জবাবদিহিতা ও কার্যকর তদারকি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, মীর নাদিয়া নিভিন মহোদয়ের দক্ষ, বিচক্ষণ ও দূরদর্শী নেতৃত্বে দেশের বীমা খাত নতুন গতিতে এগিয়ে যাবে। বীমা শিল্পে শৃঙ্খলা, স্বচ্ছতা ও গ্রাহকের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় তাঁর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। একই সঙ্গে খাতটির টেকসই উন্নয়ন এবং মানুষের কল্যাণে বীমার ইতিবাচক ভূমিকা আরও জোরদার হবে।”

বিএম ইউসুফ আলী আরও বলেন, বীমা খাত শুধু একটি আর্থিক খাত নয়; এটি মানুষের ভবিষ্যৎ নিরাপত্তা, সঞ্চয়, বিনিয়োগ এবং ঝুঁকি ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই এই খাতকে আরও শক্তিশালী, আধুনিক ও কার্যকর করতে একটি দক্ষ ও সময়োপযোগী নিয়ন্ত্রক নেতৃত্ব অত্যন্ত জরুরি। তিনি আশা প্রকাশ করেন, নতুন চেয়ারম্যানের নেতৃত্বে আইডিআরএ দেশের বীমা খাতে প্রয়োজনীয় সংস্কার, সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় আরও কার্যকর ভূমিকা পালন করবে।

পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র পক্ষ থেকে জানানো হয়, দেশের বীমা শিল্পকে আরও গতিশীল, প্রযুক্তিনির্ভর ও গ্রাহকবান্ধব করে তুলতে নিয়ন্ত্রক সংস্থা এবং বীমা কোম্পানিগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। নতুন চেয়ারম্যানের নেতৃত্বে এ ধরনের উদ্যোগ আরও জোরদার হবে এবং বীমা খাতে ইতিবাচক পরিবর্তনের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে বলেও আশা করা হচ্ছে।

এদিকে, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট হিসেবেও বিএম ইউসুফ আলী মনে করেন, বীমা খাতের সার্বিক উন্নয়নে নীতিনির্ধারণী পর্যায়ে দূরদর্শী ও সাহসী সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন রয়েছে। নতুন চেয়ারম্যান সেই প্রত্যাশা পূরণে সক্ষম হবেন বলেই সংশ্লিষ্ট মহলে আশাবাদ তৈরি হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, মীর নাদিয়া নিভিনের নেতৃত্বে আইডিআরএ দেশের বীমা খাতে আস্থা, স্থিতিশীলতা ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। আর সে কারণেই তাঁর প্রতি বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও প্রত্যাশার বার্তা ক্রমেই জোরালো হয়ে উঠছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দেশ-জার্নাল

রোববার, ০৯ আগস্ট ২০২৬

আইডিআরএ’র নতুন চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানালেন পপুলার লাইফের এমডি বিএম ইউসুফ আলী

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ নুরনবী সোহেল

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x