বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নবনিযুক্ত চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন-কে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছে গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) কোম্পানির পক্ষ থেকে এই শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) সুমল কান্তি দাশ।
সৌজন্য সাক্ষাৎকালে তিনি নবনিযুক্ত চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়ে দেশের বীমা শিল্পের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, গ্রাহকস্বার্থ রক্ষা এবং একটি আধুনিক, স্বচ্ছ ও জনমুখী বীমা ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে তাঁর সফল নেতৃত্ব কামনা করেন। একই সঙ্গে আইডিআরএ’র নতুন নেতৃত্বের মাধ্যমে বীমা খাতে আস্থা ও গতিশীলতা ফিরে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে জানানো হয়, দেশের বীমা শিল্প বর্তমানে একদিকে যেমন নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে, অন্যদিকে তেমনি নতুন সম্ভাবনার দিকেও এগিয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে নিয়ন্ত্রক সংস্থার নেতৃত্বে একটি দক্ষ, দায়িত্বশীল ও দূরদর্শী ব্যক্তিত্বের উপস্থিতি খাতটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানটির মতে, মীর নাদিয়া নিভিনের নেতৃত্বে আইডিআরএ বীমা খাতের শৃঙ্খলা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গ্রাহকসেবার মানোন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।
শুভেচ্ছা বার্তায় সুমল কান্তি দাশ বলেন, “বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন স্যারকে গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, তাঁর অভিজ্ঞতা, প্রজ্ঞা ও দূরদর্শী নেতৃত্বে দেশের বীমা খাত আরও সুসংগঠিত, শক্তিশালী এবং জনআস্থাভিত্তিক অবস্থানে পৌঁছাবে।”
তিনি আরও বলেন, বীমা খাত কেবল একটি আর্থিক সেবার ক্ষেত্র নয়; এটি মানুষের ভবিষ্যৎ নিরাপত্তা, ঝুঁকি ব্যবস্থাপনা, সঞ্চয় ও আর্থিক স্থিতিশীলতার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। ফলে এ খাতকে এগিয়ে নিতে কার্যকর নীতিনির্ধারণ, শক্তিশালী তদারকি এবং সময়োপযোগী সংস্কার অত্যন্ত জরুরি। নতুন চেয়ারম্যান সেই জায়গাগুলোতে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন আনবেন বলেই সংশ্লিষ্টদের প্রত্যাশা।
গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে আরও বলা হয়, বীমা খাতে মানুষের আস্থা ফিরিয়ে আনতে হলে সেবার মান বৃদ্ধি, প্রযুক্তিনির্ভর কার্যক্রম সম্প্রসারণ, দাবি নিষ্পত্তিতে গতি এবং জবাবদিহিমূলক পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। নতুন চেয়ারম্যানের নেতৃত্বে এসব বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে বলে তারা আশা করছে।
বীমা অঙ্গনের সংশ্লিষ্টদের মতে, মীর নাদিয়া নিভিনের নেতৃত্বে আইডিআরএ নতুন উদ্যমে কাজ শুরু করলে দেশের বীমা শিল্পে ইতিবাচক পরিবর্তনের পথ আরও প্রশস্ত হবে। এর মধ্য দিয়ে খাতে শৃঙ্খলা, স্থিতিশীলতা ও জনআস্থা বৃদ্ধির পাশাপাশি সামগ্রিক উন্নয়নের নতুন দিগন্তও উন্মোচিত হতে পারে
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬