রোববার, ০৯ আগস্ট ২০২৬
দেশ-জার্নাল

আইডিআরএ’র প্রথম নারী চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানাল আকিজ তাকাফুল লাইফ

মীর নাদিয়া নিভিনকে আকিজ তাকাফুল লাইফ এর সিইওর ফুলেল শুভেচছা

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নবনিযুক্ত প্রথম নারী চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন-কে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছে আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। 

বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) আইডিআরএ কার্যালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাতে প্রতিষ্ঠানটির মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদুল করিম, এফএলএমআই (FLMI) নবনিযুক্ত চেয়ারম্যানকে শুভেচ্ছা জানান।

সাক্ষাৎকালে আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে চেয়ারম্যানের হাতে ফুলের তোড়া তুলে দেওয়া হয়। এ সময় দেশের বীমা শিল্পের বর্তমান অবস্থা, গ্রাহক আস্থা বৃদ্ধি, সুশাসন নিশ্চিতকরণ এবং প্রযুক্তিনির্ভর আধুনিক বীমা ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে মতবিনিময় হয়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, নতুন চেয়ারম্যানের নেতৃত্বে দেশের বীমা খাত আরও গতিশীল, স্বচ্ছ ও জনআস্থাভিত্তিক হয়ে উঠবে।

আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদুল করিম বলেন, “মীর নাদিয়া নিভিন মহোদয় দেশের বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রথম নারী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, যা বীমা খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তাঁর অভিজ্ঞতা, পেশাদারিত্ব ও নেতৃত্ব দেশের বীমা শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।”

তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতিতে বীমা খাতের অবদান আরও বাড়াতে হলে কার্যকর নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা এবং গ্রাহককেন্দ্রিক সেবার বিকল্প নেই। আইডিআরএ’র নতুন নেতৃত্ব এসব বিষয়ে ইতিবাচক পরিবর্তন আনবে এবং বীমা খাতে জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে জানানো হয়, বীমা শিল্পকে টেকসই ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে নিয়ন্ত্রক সংস্থা এবং বীমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন চেয়ারম্যানের নেতৃত্বে সেই সহযোগিতার পরিবেশ আরও শক্তিশালী হবে বলে প্রতিষ্ঠানটি প্রত্যাশা করছে।

সৌজন্য সাক্ষাৎ শেষে আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি'র পক্ষ থেকে নবনিযুক্ত চেয়ারম্যানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দায়িত্ব পালনে সর্বাত্মক সফলতা কামনা করা হয়। একই সঙ্গে তাঁর নেতৃত্বে দেশের বীমা খাতে শৃঙ্খলা, জবাবদিহিতা, উদ্ভাবন এবং গ্রাহকবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দেশ-জার্নাল

রোববার, ০৯ আগস্ট ২০২৬

আইডিআরএ’র প্রথম নারী চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানাল আকিজ তাকাফুল লাইফ

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ নুরনবী সোহেল

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x