রোববার, ০৯ আগস্ট ২০২৬
দেশ-জার্নাল

লাইফ ফান্ড ও প্রিমিয়ামে ইতিবাচক প্রবৃদ্ধি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের

 ২০২৬ সালের ৩১ মার্চ সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) সমন্বিত (কনসোলিডেটেড) লাইফ রেভিনিউ অ্যাকাউন্ট প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি বছরের প্রথম প্রান্তিক শেষে  ৪ হাজার ১৯৯ কোটি ৬৭ লাখ ৬০ হাজার টাকা কোম্পানিটির লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের স্থিতি দাঁড়িয়েছে, যা ২০২৫ সালের ৩১ মার্চ একই সময়ে ছিল ৩ হাজার ৯৫৬ কোটি ৭ লাখ ৬০ হাজার টাকা। ফলে এক বছরের ব্যবধানে কোম্পানিটির লাইফ ইন্স্যুরেন্স ফান্ড বেড়েছে।

একই সময়ে নেট প্রিমিয়াম আয় বৃদ্ধি পেয়েছে  কোম্পানিটির। ২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে কোম্পানিটি ২২৬ কোটি ৯০ লাখ ৫০ হাজার টাকা নেট প্রিমিয়াম অর্জন করেছে। আগের বছরের একই সময়ে নেট প্রিমিয়াম ছিল ১৯৮ কোটি ৩০ লাখ ৩০ হাজার টাকা।

অন্যদিকে, আলোচ্য প্রান্তিকে কোম্পানির মোট ব্যয় কমেছে। ২০২৬ সালের প্রথম তিন মাসে কোম্পানির মোট ব্যয় হয়েছে ২২০ কোটি ১৪ লাখ ৭০ হাজার টাকা, যেখানে ২০২৫ সালের একই সময়ে ব্যয়ের পরিমাণ ছিল ২২৮ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকা।

প্রকাশিত প্রথম প্রান্তিকের সমন্বিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির লাইফ ইন্স্যুরেন্স ফান্ড ও নেট প্রিমিয়াম আয় বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি মোট ব্যয়ও কমেছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দেশ-জার্নাল

রোববার, ০৯ আগস্ট ২০২৬

লাইফ ফান্ড ও প্রিমিয়ামে ইতিবাচক প্রবৃদ্ধি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

 ২০২৬ সালের ৩১ মার্চ সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) সমন্বিত (কনসোলিডেটেড) লাইফ রেভিনিউ অ্যাকাউন্ট প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি বছরের প্রথম প্রান্তিক শেষে  ৪ হাজার ১৯৯ কোটি ৬৭ লাখ ৬০ হাজার টাকা কোম্পানিটির লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের স্থিতি দাঁড়িয়েছে, যা ২০২৫ সালের ৩১ মার্চ একই সময়ে ছিল ৩ হাজার ৯৫৬ কোটি ৭ লাখ ৬০ হাজার টাকা। ফলে এক বছরের ব্যবধানে কোম্পানিটির লাইফ ইন্স্যুরেন্স ফান্ড বেড়েছে।

একই সময়ে নেট প্রিমিয়াম আয় বৃদ্ধি পেয়েছে  কোম্পানিটির। ২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে কোম্পানিটি ২২৬ কোটি ৯০ লাখ ৫০ হাজার টাকা নেট প্রিমিয়াম অর্জন করেছে। আগের বছরের একই সময়ে নেট প্রিমিয়াম ছিল ১৯৮ কোটি ৩০ লাখ ৩০ হাজার টাকা।

অন্যদিকে, আলোচ্য প্রান্তিকে কোম্পানির মোট ব্যয় কমেছে। ২০২৬ সালের প্রথম তিন মাসে কোম্পানির মোট ব্যয় হয়েছে ২২০ কোটি ১৪ লাখ ৭০ হাজার টাকা, যেখানে ২০২৫ সালের একই সময়ে ব্যয়ের পরিমাণ ছিল ২২৮ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকা।

প্রকাশিত প্রথম প্রান্তিকের সমন্বিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির লাইফ ইন্স্যুরেন্স ফান্ড ও নেট প্রিমিয়াম আয় বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি মোট ব্যয়ও কমেছে।

দেশ-জার্নাল

সম্পাদক ও প্রকাশক : মোঃ নুরনবী সোহেল

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x