রোববার, ০৯ আগস্ট ২০২৬
দেশ-জার্নাল

আন্তর্জাতিক ISO স্বীকৃতি পেয়েছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

আন্তর্জাতিক স্বীকৃত ISO সনদ গ্রহণ করেছেন ট্রাস্ট ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: গিয়াসউদ্দিন চৌধুরী

আন্তর্জাতিক মান ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ISO সনদে স্বীকৃতি পেয়েছে। প্রতিষ্ঠানটি সম্প্রতি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পরিচালন ব্যবস্থা ও সেবার গুণগত মান নিশ্চিত করায় এ স্বীকৃতি অর্জন করে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, ISO সনদ অর্জনের মাধ্যমে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সেবার মান, গ্রাহকসেবা, প্রশাসনিক দক্ষতা ও ব্যবস্থাপনার উৎকর্ষ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। এ অর্জন প্রতিষ্ঠানটির প্রতি গ্রাহকদের আস্থা আরও বৃদ্ধি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. গিয়াসউদ্দিন চৌধুরী বলেন, "ISO সনদ অর্জন আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এটি প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারীর সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা ভবিষ্যতেও গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ থাকব।”

তিনি আরও বলেন, আন্তর্জাতিক মান বজায় রেখে প্রযুক্তিনির্ভর ও শরিয়াহভিত্তিক বীমা সেবা সম্প্রসারণে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। 1S0 সনদ অর্জন সেই অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ করবে।

উল্লেখ্য, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি দেশের ইসলামী জীবন বীমা খাতে অন্যতম একটি প্রতিষ্ঠান হিসেবে গ্রাহকদের বিভিন্ন বীমা সেবা প্রদান করে আসছে। আন্তর্জাতিক মানের এ স্বীকৃতি প্রতিষ্ঠানটির সুনাম ও প্রতিযোগিতামূলক অবস্থান আরও সুদৃঢ় করবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দেশ-জার্নাল

রোববার, ০৯ আগস্ট ২০২৬

আন্তর্জাতিক ISO স্বীকৃতি পেয়েছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

আন্তর্জাতিক মান ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ISO সনদে স্বীকৃতি পেয়েছে। প্রতিষ্ঠানটি সম্প্রতি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পরিচালন ব্যবস্থা ও সেবার গুণগত মান নিশ্চিত করায় এ স্বীকৃতি অর্জন করে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, ISO সনদ অর্জনের মাধ্যমে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সেবার মান, গ্রাহকসেবা, প্রশাসনিক দক্ষতা ও ব্যবস্থাপনার উৎকর্ষ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। এ অর্জন প্রতিষ্ঠানটির প্রতি গ্রাহকদের আস্থা আরও বৃদ্ধি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. গিয়াসউদ্দিন চৌধুরী বলেন, "ISO সনদ অর্জন আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এটি প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারীর সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা ভবিষ্যতেও গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ থাকব।”

তিনি আরও বলেন, আন্তর্জাতিক মান বজায় রেখে প্রযুক্তিনির্ভর ও শরিয়াহভিত্তিক বীমা সেবা সম্প্রসারণে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। 1S0 সনদ অর্জন সেই অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ করবে।

উল্লেখ্য, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি দেশের ইসলামী জীবন বীমা খাতে অন্যতম একটি প্রতিষ্ঠান হিসেবে গ্রাহকদের বিভিন্ন বীমা সেবা প্রদান করে আসছে। আন্তর্জাতিক মানের এ স্বীকৃতি প্রতিষ্ঠানটির সুনাম ও প্রতিযোগিতামূলক অবস্থান আরও সুদৃঢ় করবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

দেশ-জার্নাল

সম্পাদক ও প্রকাশক : মোঃ নুরনবী সোহেল

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x