রোববার, ০৯ আগস্ট ২০২৬
দেশ-জার্নাল

প্রভাতী ইন্স্যুরেন্সের শেয়ারদর অস্বাভাবিক বৃদ্ধি, তদন্তে নামল বিএসইসি

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি-এর শেয়ারের দাম ও লেনদেনে অস্বাভাবিক ঊর্ধ্বগতির কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের নির্দেশনা অনুযায়ী, তদন্ত শেষ করে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-কে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে হবে।

মঙ্গলবার বিএসইসির সার্ভেইল্যান্স বিভাগ এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে। কমিশনের পর্যবেক্ষণে দেখা গেছে, সাম্প্রতিক সময়ে কোনো মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) বা উল্লেখযোগ্য করপোরেট ঘোষণা ছাড়াই কোম্পানিটির শেয়ারদর ও লেনদেনে অস্বাভাবিক পরিবর্তন ঘটেছে।

বাজার-সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, গত সাত কার্যদিবসে প্রভাতী ইন্স্যুরেন্সের শেয়ারের দাম প্রায় ১৫ দশমিক ৮১ শতাংশ বেড়েছে। ১৮ জুন শেয়ারটির বাজারদর ছিল ৭৪ টাকা, যা ২৯ জুন বেড়ে দাঁড়ায় ৮৫ টাকা ৭০ পয়সায়। মাত্র সাত কার্যদিবসে শেয়ারপ্রতি ১১ টাকা ৭০ পয়সা মূল্যবৃদ্ধির পেছনে কোনো ধরনের কারসাজি বা অনিয়ম রয়েছে কি না, সেটিই তদন্তে গুরুত্ব পাবে। যদিও সাম্প্রতিক কয়েকটি কার্যদিবসে শেয়ারটির দামে কিছুটা সংশোধন হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম জানিয়েছেন, প্রভাতী ইন্স্যুরেন্সের শেয়ারদর ও লেনদেনের অস্বাভাবিকতা কমিশনের নজরে এসেছে। বিষয়টি স্বাভাবিক মনে না হওয়ায় প্রকৃত কারণ অনুসন্ধানে ডিএসইকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তে কারসাজি বা আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে বিদ্যমান আইনের আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কমিশনের নির্দেশনায় তদন্তের আওতায় কয়েকটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সমন্বিতভাবে শেয়ার কারসাজির চেষ্টা হয়েছে কি না, অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ব্যবহার করে ইনসাইডার ট্রেডিং সংঘটিত হয়েছে কি না এবং স্টক ব্রোকার, ডিলার ও অনুমোদিত প্রতিনিধিরা মার্জিন রুলস ও কমিশনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করেছেন কি না।

এ ছাড়া সন্দেহজনক লেনদেন প্রতিরোধে সংশ্লিষ্ট মধ্যস্থতাকারীদের কোনো ব্যর্থতা ছিল কি না এবং সিকিউরিটিজ আইন বা বিধিমালার অন্য কোনো লঙ্ঘন ঘটেছে কি না, তাও তদন্তে যাচাই করা হবে। পাশাপাশি ব্রোকারেজ হাউজগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), কমপ্লায়েন্স কর্মকর্তা এবং অনুমোদিত প্রতিনিধিদের মধ্যে সচেতনতা বৃদ্ধির নির্দেশনাও দিয়েছে বিএসইসি।

কমিশনের মতে, এ ধরনের সন্দেহজনক লেনদেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক-ডিলার, স্টক-ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০-এর দ্বিতীয় তফসিলের আচরণবিধির ৬ ও ৮ নম্বর ধারা এবং বিধি ১১-এর সম্ভাব্য লঙ্ঘনের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে।

উল্লেখ্য, ১৯৯৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত 'এ' ক্যাটাগরির কোম্পানি প্রভাতী ইন্স্যুরেন্সের পরিশোধিত মূলধন ৮১ কোটি ২১ লাখ ৫০ হাজার টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৮ কোটি ১২ লাখ ১৪ হাজার ৫৫৯টি। চলতি বছরের ৩১ মে পর্যন্ত উদ্যোক্তা ও পরিচালকদের কাছে রয়েছে ৩৯ দশমিক ৯৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২১ দশমিক ২৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৮ দশমিক ৭৮ শতাংশ শেয়ার।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দেশ-জার্নাল

রোববার, ০৯ আগস্ট ২০২৬

প্রভাতী ইন্স্যুরেন্সের শেয়ারদর অস্বাভাবিক বৃদ্ধি, তদন্তে নামল বিএসইসি

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ নুরনবী সোহেল

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x