দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি প্রতিষ্ঠার ৪২তম বার্ষিকী উপলক্ষে ‘গৌরবময় সাফল্য উৎসব’ উদযাপন করেছে। মঙ্গলবার (৭ জুলাই) ঢাকার অফিসার্স ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে সারা দেশ থেকে প্রায় দুই হাজার উন্নয়নকর্মী, বীমা শিল্প ও আর্থিক খাতের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সাঈদ আহমেদ এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন এবং স্বাগত বক্তব্য দেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন। এ ছাড়া কোম্পানির পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্যবসা উন্নয়নে কর্মকর্তাদের অনুপ্রাণিত করার লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে কোম্পানির দাবি পরিশোধ, করপোরেট সুশাসন এবং বীমা খাতে বিশেষ অবদানের জন্য অর্জিত দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কার তুলে ধরা হয়। এ সময় ৫ কোটি ৭৫ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর করা হয়। পাশাপাশি শ্রেষ্ঠ এরিয়া ও জোন প্রধানসহ সফল বীমাকর্মীদের মধ্যে গোল্ড মেডেল এবং বিশেষ প্রণোদনা পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি সারা দেশের উন্নয়ন কর্মকর্তাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে এবং কোম্পানির ভবিষ্যৎ ব্যবসা সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬