এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের কর্মকর্তাদের অংশগ্রহণে ‘Star of the 2nd Quarter Celebration-2026’ অনুষ্ঠান গত ১৮ জুলাই (শনিবার) মুন্সীগঞ্জের নিমতলায় অবস্থিত মডার্ন পার্ক অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শাহ্ জামাল হাওলাদার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহামাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কোম্পানির শুভানুধ্যায়ী হোসনে আরা বেগম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মো. জসিম উদ্দিন, এইচ. এম. মিলন রহমান, মো. রোস্তম আলী, শরীফ মো. শহিদুল ইসলাম এবং মো. বেলায়েত হোসেন (মিলন)।
বক্তারা বলেন, দক্ষ জনবল, ইতিবাচক প্রতিযোগিতা এবং গ্রাহকসেবার মানোন্নয়নের মাধ্যমে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স দেশের জীবন বীমা খাতে আস্থার প্রতীক হিসেবে এগিয়ে যাচ্ছে। কর্মীদের সাফল্যকে যথাযথভাবে মূল্যায়ন ও স্বীকৃতি দেওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটি আরও শক্তিশালী বিক্রয় নেটওয়ার্ক গড়ে তুলতে কাজ করছে।
অনুষ্ঠানে Star of the 2nd Quarter-2026-এ সর্বোচ্চ ক্রেডিট প্রিমিয়াম অর্জনকারী কর্মকর্তাদের বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা ও আকর্ষণীয় উপহার প্রদান করা হয়।
বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জনকারীরা হলেন:
এএমডি: মো. জসিম উদ্দিন (প্রধান কার্যালয়, ঢাকা)
এসইভিপি: মোহাম্মদ এমরান (প্রধান কার্যালয়, ঢাকা)
এসএম: মীর হোসেন (মতিঝিল, ঢাকা)
এএসএম: কামাল মজুমদার (ময়মনসিংহ)
ডিজিএম: মো. হেলাল উদ্দিন (জয়পুরহাট)
বিএম: মাহফুজা খাতুন (ময়মনসিংহ)
ইউএম: তামান্না আক্তার (মতিঝিল, ঢাকা)
এফএ: রুম্পা দাশ (খুলনা)
এছাড়া জুন ক্লোজিং-২০২৬ উপলক্ষে সর্বোচ্চ ক্রেডিট প্রিমিয়াম অর্জনকারী কর্মকর্তাদেরও ক্রেস্ট প্রদান করা হয়। এ প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেন মো. জসিম উদ্দিন (এএমডি), মোহাম্মদ মোজাম্মেল হক (এসইভিপি), মীর হোসেন (এসএম), কামাল মজুমদার (এএসএম), সানজিদা আক্তার সুপ্তা (ডিজিএম) এবং মাহফুজা খাতুন (বিএম)।
অনুষ্ঠানে এফএ নিয়োগ প্রতিযোগিতা-২০২৬-এর বিজয়ীদেরও সম্মাননা প্রদান করা হয়। এতে প্রথম স্থান অর্জন করেন মাহফুজা খাতুন (বিএম), ময়মনসিংহ এবং দ্বিতীয় স্থান অর্জন করেন জান্নাতুল ফেরদৌস কনকা (বিএম), ময়মনসিংহ।
দিনব্যাপী আয়োজনে সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের কর্মকর্তা ও কর্মীরা অংশ নেন। পুরস্কার বিতরণ, অভিজ্ঞতা বিনিময়, অনুপ্রেরণামূলক বক্তব্য এবং মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬