রোববার, ০৯ আগস্ট ২০২৬
দেশ-জার্নাল

এনআরবি ইসলামিক লাইফ ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষর

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং দেশের অন্যতম স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ইবনে সিনা ট্রাস্টের মধ্যে ক্যাশলেস সুবিধাসহ উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসির পক্ষে প্রতিষ্ঠানের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. শাহ জামাল হাওলাদার এবং ইবনে সিনা ট্রাস্টের পক্ষে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নিয়াজ মাখদুম শিবলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এনআরবি ইসলামিক লাইফ ও ইবনে সিনা ট্রাস্টের ঊর্ধ্বতন নির্বাহী ও সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা এ উদ্যোগকে গ্রাহকবান্ধব সেবা সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

সমঝোতা চুক্তির আওতায় এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সকল গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারবর্গ ইবনে সিনা ট্রাস্টের অধীন পরিচালিত ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অবস্থিত ইবনে সিনা হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, ডায়াগনস্টিক ও ইমেজিং সেন্টার থেকে ক্যাশলেস সুবিধাসহ চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন। এছাড়া চিকিৎসা, রোগ নির্ণয় এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় বিশেষ মূল্যছাড়ের সুবিধাও উপভোগ করতে পারবেন।

সংশ্লিষ্টরা জানান, এই সমঝোতা চুক্তির মাধ্যমে এনআরবি ইসলামিক লাইফের গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য মানসম্মত, দ্রুত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে। একই সঙ্গে দুই প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে এবং গ্রাহকসেবার পরিধি সম্প্রসারিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দেশ-জার্নাল

রোববার, ০৯ আগস্ট ২০২৬

এনআরবি ইসলামিক লাইফ ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষর

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং দেশের অন্যতম স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ইবনে সিনা ট্রাস্টের মধ্যে ক্যাশলেস সুবিধাসহ উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসির পক্ষে প্রতিষ্ঠানের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. শাহ জামাল হাওলাদার এবং ইবনে সিনা ট্রাস্টের পক্ষে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নিয়াজ মাখদুম শিবলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এনআরবি ইসলামিক লাইফ ও ইবনে সিনা ট্রাস্টের ঊর্ধ্বতন নির্বাহী ও সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা এ উদ্যোগকে গ্রাহকবান্ধব সেবা সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

সমঝোতা চুক্তির আওতায় এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সকল গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারবর্গ ইবনে সিনা ট্রাস্টের অধীন পরিচালিত ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অবস্থিত ইবনে সিনা হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, ডায়াগনস্টিক ও ইমেজিং সেন্টার থেকে ক্যাশলেস সুবিধাসহ চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন। এছাড়া চিকিৎসা, রোগ নির্ণয় এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় বিশেষ মূল্যছাড়ের সুবিধাও উপভোগ করতে পারবেন।

সংশ্লিষ্টরা জানান, এই সমঝোতা চুক্তির মাধ্যমে এনআরবি ইসলামিক লাইফের গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য মানসম্মত, দ্রুত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে। একই সঙ্গে দুই প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে এবং গ্রাহকসেবার পরিধি সম্প্রসারিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

দেশ-জার্নাল

সম্পাদক ও প্রকাশক : মোঃ নুরনবী সোহেল

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x