রোববার, ০৯ আগস্ট ২০২৬
দেশ-জার্নাল

জেনিথ ইসলামী লাইফের বিনিয়োগ কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর বিনিয়োগ কমিটির ৩য় সভা বুধবার (২২ জুলাই) কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বিনিয়োগ কমিটির চেয়ারম্যান মোঃ ছায়েদুর রহমান। সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান এ টি এম এনায়েত উল্লাহ, পরিচালক মানসুদ আলম, মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম নুরুজ্জামান, কোম্পানি সচিব আবদুর রহমান এবং প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) ফারুক আহমেদ।

সভায় কোম্পানির চলমান বিনিয়োগ কার্যক্রমের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি ভবিষ্যৎ বিনিয়োগ পরিকল্পনা, ঝুঁকি ব্যবস্থাপনা, বিনিয়োগের বহুমুখীকরণ এবং শেয়ারহোল্ডারদের দীর্ঘমেয়াদি স্বার্থ সংরক্ষণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় কোম্পানির বিনিয়োগ কার্যক্রমকে আরও স্বচ্ছ, দক্ষ ও টেকসই করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের মাধ্যমে কোম্পানির আর্থিক ভিত্তি আরও শক্তিশালী হবে এবং শেয়ারহোল্ডারদের জন্য দীর্ঘমেয়াদে ইতিবাচক ফলাফল নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দেশ-জার্নাল

রোববার, ০৯ আগস্ট ২০২৬

জেনিথ ইসলামী লাইফের বিনিয়োগ কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর বিনিয়োগ কমিটির ৩য় সভা বুধবার (২২ জুলাই) কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বিনিয়োগ কমিটির চেয়ারম্যান মোঃ ছায়েদুর রহমান। সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান এ টি এম এনায়েত উল্লাহ, পরিচালক মানসুদ আলম, মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম নুরুজ্জামান, কোম্পানি সচিব আবদুর রহমান এবং প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) ফারুক আহমেদ।

সভায় কোম্পানির চলমান বিনিয়োগ কার্যক্রমের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি ভবিষ্যৎ বিনিয়োগ পরিকল্পনা, ঝুঁকি ব্যবস্থাপনা, বিনিয়োগের বহুমুখীকরণ এবং শেয়ারহোল্ডারদের দীর্ঘমেয়াদি স্বার্থ সংরক্ষণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় কোম্পানির বিনিয়োগ কার্যক্রমকে আরও স্বচ্ছ, দক্ষ ও টেকসই করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের মাধ্যমে কোম্পানির আর্থিক ভিত্তি আরও শক্তিশালী হবে এবং শেয়ারহোল্ডারদের জন্য দীর্ঘমেয়াদে ইতিবাচক ফলাফল নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

দেশ-জার্নাল

সম্পাদক ও প্রকাশক : মোঃ নুরনবী সোহেল

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x