২০২৭ সালের হজ পালনের জন্য প্রাথমিক নিবন্ধন কার্যক্রম আগামী ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত এ নিবন্ধন চলবে। নির্ধারিত সময়ের মধ্যেই হজে গমনেচ্ছু ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি বা বেসরকারি—উভয় মাধ্যমেই সাড়ে তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে। তবে এর আগে হজযাত্রীদের অবশ্যই ৩০ হাজার টাকা জমা দিয়ে প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে হবে। প্রাথমিকভাবে নিবন্ধিত ব্যক্তিদের চলতি বছরের ১০ ডিসেম্বরের মধ্যে হজ প্যাকেজের অবশিষ্ট অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।
সরকারি ব্যবস্থাপনায় ই-হজ সিস্টেমের মাধ্যমে নিজেই নিবন্ধন করা যাবে। এছাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, জেলা ও উপজেলা মডেল মসজিদ, বায়তুল মোকাররম কার্যালয় এবং ঢাকা হজ অফিস থেকেও নিবন্ধনের সুযোগ থাকবে। সরকারি মাধ্যমে হজযাত্রীদের সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ভাউচারের মাধ্যমে টাকা জমা দিতে হবে। অন্যদিকে, বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধনের ক্ষেত্রে সংশ্লিষ্ট হজ এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে অর্থ জমা দিতে হবে। এজেন্সির ব্যাংক হিসাবের তথ্য হজ পোর্টালে পাওয়া যাবে।
এবারের হজে অংশগ্রহণের ক্ষেত্রে বেশ কিছু স্বাস্থ্য ও বয়সসংক্রান্ত শর্ত আরোপ করা হয়েছে। ১৫ বছরের কম বয়সী কেউ হজে যেতে পারবেন না। একই সঙ্গে হৃদযন্ত্র, ফুসফুস, লিভার বা কিডনির জটিল রোগ, স্নায়ুবিক বা মানসিক ব্যাধি, ডিমেনশিয়া, কেমোথেরাপি, বায়োলজিক্যাল থেরাপি বা রেডিওথেরাপি গ্রহণরত ক্যান্সার রোগী এবং সক্রিয় সংক্রামক রোগ যেমন যক্ষ্মা বা হেমোরেজিক ফিভারে আক্রান্ত ব্যক্তিরাও হজে যেতে পারবেন না। এছাড়া গর্ভাবস্থার শেষ দুই মাসে থাকা বা ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থার নারীরা হজযাত্রার জন্য প্রয়োজনীয় ফিটনেস সনদ পাবেন না।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আরও জানিয়েছে, প্রাথমিক নিবন্ধনের সময় হজযাত্রীদের প্রশিক্ষণ ও টিকা গ্রহণের জেলা, হজের ধরন এবং পছন্দের হজ প্যাকেজ নির্বাচন বাধ্যতামূলক। পাশাপাশি ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মেয়াদসম্পন্ন পাসপোর্ট থাকতে হবে।
হজে আগ্রহী ব্যক্তিদের নির্ধারিত সময়ের মধ্যে প্রাক-নিবন্ধন ও প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র ও স্বাস্থ্যগত যোগ্যতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬