রোববার, ০৯ আগস্ট ২০২৬
দেশ-জার্নাল

জামালপুরের তিতপল্লায় গেস্ট হাউজে অবৈধ ব্যবসার বিরুদ্ধে ইউনিয়নবাসীর মানববন্ধন

জামালপুরের তিতপল্লায় গেস্ট হাউজের নামে চলা অবৈধ ব্যবসা ও মাদকের আস্তানা বন্ধের দাবিতে এবং এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

রবিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় তিতপল্লা, মাঞ্জরীপাড়া ও শাহবাজপুর রাস্তার মোড় এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। তিতপল্লা ইউনিয়নবাসীর আয়োজনে এ কর্মসূচিতে এলাকার সর্বস্তরের জনগণ ও নারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

​স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি গত ২৫ জুলাই শাহবাজপুর মোড়ে লেবু মিয়ার বাড়িতে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা একটি অবৈধ নারী ব্যবসা ও মাদকের আস্তানার সন্ধান পায় স্থানীয়রা। সেখানে হেরোইন ও ইয়াবাসহ নানা অপকর্মের সাথে জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

এই ঘটনার প্রতিবাদে এবং ওই এলাকাসহ পুরো ইউনিয়নে এ ধরনের সকল অবৈধ কার্যক্রম চিরতরে বন্ধের দাবিতে আজ স্থানীয় জনগণের উদ্যোগে এই বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

​স্থানীয় বিএনপি নেতা আজগর আলী, মো. হেলাল উদ্দিন, রোকুনুজ্জামান, মিজানুর রহমান, ইউপি সদস্য সবুজ মিয়া, মহিলা দল নেত্রী রুকসানা বেগম ও সোহরাব আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নেতৃত্বে মানববন্ধনে বক্তারা কয়েকটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরেন:

​গেস্ট হাউজের আড়ালে অবৈধ ব্যবসা চিরতরে বন্ধ করা।

​মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় আনা।

​সমাজ থেকে মাদক ও অপরাধ নির্মূল করা।

তরুণ ও যুবসমাজকে মাদকের গ্রাস থেকে দূরে রাখা।

​একটি সুশৃঙ্খল ও নিরাপদ সমাজ গঠন করা।

​মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং মাদকমুক্ত ও অপরাধমুক্ত তিতপল্লা ইউনিয়ন গড়তে প্রশাসনের দ্রুত ও কঠোর আইনগত হস্তক্ষেপ কামনা করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দেশ-জার্নাল

রোববার, ০৯ আগস্ট ২০২৬

জামালপুরের তিতপল্লায় গেস্ট হাউজে অবৈধ ব্যবসার বিরুদ্ধে ইউনিয়নবাসীর মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

জামালপুরের তিতপল্লায় গেস্ট হাউজের নামে চলা অবৈধ ব্যবসা ও মাদকের আস্তানা বন্ধের দাবিতে এবং এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

রবিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় তিতপল্লা, মাঞ্জরীপাড়া ও শাহবাজপুর রাস্তার মোড় এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। তিতপল্লা ইউনিয়নবাসীর আয়োজনে এ কর্মসূচিতে এলাকার সর্বস্তরের জনগণ ও নারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

​স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি গত ২৫ জুলাই শাহবাজপুর মোড়ে লেবু মিয়ার বাড়িতে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা একটি অবৈধ নারী ব্যবসা ও মাদকের আস্তানার সন্ধান পায় স্থানীয়রা। সেখানে হেরোইন ও ইয়াবাসহ নানা অপকর্মের সাথে জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

এই ঘটনার প্রতিবাদে এবং ওই এলাকাসহ পুরো ইউনিয়নে এ ধরনের সকল অবৈধ কার্যক্রম চিরতরে বন্ধের দাবিতে আজ স্থানীয় জনগণের উদ্যোগে এই বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

​স্থানীয় বিএনপি নেতা আজগর আলী, মো. হেলাল উদ্দিন, রোকুনুজ্জামান, মিজানুর রহমান, ইউপি সদস্য সবুজ মিয়া, মহিলা দল নেত্রী রুকসানা বেগম ও সোহরাব আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নেতৃত্বে মানববন্ধনে বক্তারা কয়েকটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরেন:

​গেস্ট হাউজের আড়ালে অবৈধ ব্যবসা চিরতরে বন্ধ করা।

​মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় আনা।

​সমাজ থেকে মাদক ও অপরাধ নির্মূল করা।

তরুণ ও যুবসমাজকে মাদকের গ্রাস থেকে দূরে রাখা।

​একটি সুশৃঙ্খল ও নিরাপদ সমাজ গঠন করা।

​মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং মাদকমুক্ত ও অপরাধমুক্ত তিতপল্লা ইউনিয়ন গড়তে প্রশাসনের দ্রুত ও কঠোর আইনগত হস্তক্ষেপ কামনা করেন।

দেশ-জার্নাল

সম্পাদক ও প্রকাশক : মোঃ নুরনবী সোহেল

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x