রোববার, ০৯ আগস্ট ২০২৬
দেশ-জার্নাল

এ দেশে গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, বাধাগ্রস্ত হয়েছে, ততবারই এ দেশের মানুষ বিএনপি'র ওপর আস্থা রেখেছে --- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেছেন, এ দেশে গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, বাধাগ্রস্ত হয়েছে, ততবারই এ দেশের মানুষ বিএনপি'র ওপর আস্থা রেখেছে। ১৯৭১ সালে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা ও ৭৫ এ সিপাহী বিপ্লবের পর যে মানুষটিকে জনতা খুঁজে এনে ক্ষমতার আসনে বসিয়েছিলেন, তিনি বিএনপি'র প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এছাড়া, ১৯৯০ এবং ২০২৪ এর গণঅভ্যুত্থানের পরও এ দেশের মানুষ বিএনপির উপর আস্থা রেখেছে। 

রবিবার (২৬ জুলাই) রাজধানীর ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ-এ জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (জেটেব) আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে শহিদ টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের স্মরণে এবং আহত জুলাই যোদ্ধাদের সম্মানে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী  ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি। 

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সবাইকে সাথে নিয়ে অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে থাকবে সুশাসন। অন্যায়, দুর্নীতি এবং স্বৈরাচারের কোনো স্থান থাকবে না, সবাই মাথা উঁচু করে দাঁড়াবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে জুলাইয়ের শহিদ ও আহত যোদ্ধাদের সব ধরনের সহযোগিতা প্রদানের নির্দেশনা ইতোমধ্যেই প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে দিয়েছেন বলে মন্ত্রী উল্লেখ করেন। 

মন্ত্রী আরও বলেন, এই গণঅভ্যুত্থান একদিনে হয়নি, গত ১৭ বছরে বিএনপি ও এর অঙ্গ সংগঠনসহ অন্যান্য দলের প্রতি যে নিপীড়ন, নিষ্পেষণ, গুম, খুন ও হত্যা সংঘটিত হয়েছে তারই চূড়ান্ত রূপ ছিল এই গণঅভ্যুত্থান  । 

 অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী  বলেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো বিচ্ছিন্ন ঘটনা না, দীর্ঘদিনের জনরোষের প্রতিফলন। এ গণঅভ্যুত্থান কোনো একক সংগঠনের দ্বারা সংঘটিত হয়নি, যখন এদেশের ১৮ কোটি মানুষ একত্রে গণঅভ্যুত্থানের শামিল হয়েছে তখনই এই অভ্যুত্থানের সমাপ্তি হয়েছে। 

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শহীদের আত্মত্যাগকে অন্তরে ধারণ করেন যা তার কার্যক্রমের মাধ্যমেই প্রতিফলিত হচ্ছে। 

অনুষ্ঠানে জুলাই শহিদ ইঞ্জি: সাজ্জাদ হোসেনের মা, সেলিম তালুকদারের বাবা এবং আতিক আহমেদের বড় ভাই তাদের সন্তান ও ভাইয়ের নির্মম হত্যাকাণ্ডের কথা উপস্থিত সকলের সামনে বর্ণনা করলে সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন। 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধারা,  জেটেবের কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেটেব-এর সভাপতি ইঞ্জি: মো: ফখরুল আলম।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দেশ-জার্নাল

রোববার, ০৯ আগস্ট ২০২৬

এ দেশে গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, বাধাগ্রস্ত হয়েছে, ততবারই এ দেশের মানুষ বিএনপি'র ওপর আস্থা রেখেছে --- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ নুরনবী সোহেল

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x