রাজধানীর মতিঝিলে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) অনুমোদন লাভ এবং পাঁচটি বিশেষায়িত নতুন কোর্সের উদ্বোধন উপলক্ষে ইনস্টিটিউট অব প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ (আইপিডিআর) এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
শনিবার (১ আগস্ট) বিকেলে আইপিডিআরের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ড. মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এমপি। গেস্ট অব অনার ছিলেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসির নবনির্বাচিত চেয়ারম্যান এম. এ. খান বেলাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যক্ষ ড. মো. শাহজাহান মাদানী, বাংলাদেশ কম্পিউটার সমিতির কোষাধ্যক্ষ আবুল হাসান এবং টেকনোগ্রাম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ কে এম আহমেদুল ইসলাম বাবুসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
স্বাগত বক্তব্যে আইপিডিআরের নির্বাহী পরিচালক ড. আই. এম. নেছার উদ্দিন প্রতিষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্য এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে গৃহীত বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, এনএসডিএর অনুমোদন আইপিডিআরের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা দেশের দক্ষতা উন্নয়ন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. সাইদুল আমিন, আব্দুল করিম মৃধা কলেজের অধ্যক্ষ মো. বাহাউদ্দিন বাহার, আইপিডিআরের প্রকল্প পরিচালক খন্দকার আমিনুল হক লোটন, মতিঝিল কম্পিউটার সোসাইটির নেতৃবৃন্দ, আইইএলটিএস বিশেষজ্ঞ মো. মনিরুজ্জামান টিপু, জাপানি ভাষা বিশেষজ্ঞ কবির আহমেদ, বাংলা সিটি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলাম এবং আওয়ার বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুফতি সৈয়াদ হাফিজ মনির।
অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পাঁচটি নতুন কোর্সের উদ্বোধন করা হয়। কোর্সগুলো হলো— ইসলামি ইন্স্যুরেন্স (তাকাফুল) ডিপ্লোমা, জাপানিজ ল্যাঙ্গুয়েজ, প্রফেশনাল অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, স্কিল ভেরিফিকেশন প্রোগ্রাম (তাকাফুল) এবং আইইএলটিএস প্রোগ্রাম।
বক্তারা বলেন, বিশ্বায়নের এ যুগে আন্তর্জাতিক শ্রমবাজার ও করপোরেট খাতে প্রতিযোগিতায় টিকে থাকতে ভাষাগত ও কারিগরি দক্ষতার বিকল্প নেই। তরুণদের যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদে রূপান্তর এবং আন্তর্জাতিক কর্মবাজারে তাদের প্রতিযোগিতামূলক অবস্থান নিশ্চিত করতে আইপিডিআরের নতুন কোর্সগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এসব প্রশিক্ষণ দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং দক্ষ জনশক্তি রপ্তানিতেও ইতিবাচক অবদান রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে নতুন কোর্সগুলোর সফলতা, প্রতিষ্ঠানের উত্তরোত্তর অগ্রগতি এবং দেশের সার্বিক সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ড. মু. মহিউদ্দিন আহমদ।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬