রোববার, ০৯ আগস্ট ২০২৬
দেশ-জার্নাল

৫৫ লক্ষ কার্ডধারী প্রতি কেজি ১৫/- টাকা দরে প্রতি মাসে ৩০ কেজি করে চাল বরাদ্দ পাবেন

খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, বাজারে মূল্য স্থিতিশীল রাখা এবং কর্মাভাবকালীন সময়ে নিম্ন আয়ের জনগোষ্ঠীর খাদ্য সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে খাদ্য মন্ত্রণালয় ০১ আগস্ট ২০২৬ থেকে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু করেছে। এই কর্মসূচিতে ৪৯৫টি উপজেলার ৫৫ লক্ষ কার্ডধারী উপকারভোগীদের মধ্যে ০৬ (ছয়) মাস (আগস্ট- নভেম্বর ও মার্চ এবং এপ্রিল) পর্যন্ত প্রতি কেজি ১৫/- টাকা দরে প্রতি মাসে ৩০ কেজি করে চাল বিতরণ করা হবে। দরিদ্র জনগোষ্ঠীর অপুষ্টি মোকাবিলা, বিশেষ করে নারী ও শিশুদের পুষ্টি উন্নয়নে এই কর্মসূচির আওতায় বর্তমানে ২৪৮টি উপজেলায় প্রায় ২৫.২৯ লক্ষ উপকারভোগীর মধ্যে পুষ্টিচাল (Fortified Rice) এবং ২৪৭টি উপজেলায় ২৯.৭১ লক্ষ উপকারভোগীর মাঝে সাধারণ চাল বিতরণ করা হচ্ছে। একই সঙ্গে সারাদেশে ১,১০৮টি কেন্দ্রের (দোকান/ট্রাক) মাধ্যমে ওএমএস কর্মসূচির আওতায় সারা দেশে নিয়মিত চাল ও আটা বিতরণ অব্যাহত রয়েছে।

বর্তমানে দেশের খাদ্য মজুদ অত্যন্ত সন্তোষজনক।পূর্বের যে কোন সময়ের চেয়ে সবচেয়ে বেশি খাদ্য মজুদ রয়েছে এবং খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে।০২ আগস্ট ২০২৬ তারিখে খাদ্য মজুদের পরিমাণ ২৩ লাখ ৪৯ হাজার ৩৮৫ মে.টন (চাল ১৯,৬৬,১৪৮ মে.টন, গম ২,৮০,০১০ মে.টন এবং ধান ১,৫২,১০৯ মে.টন, বি.দ্র. ধানকে চালে রূপান্তর করা হয়েছে )। সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, অপুষ্টি হ্রাস এবং জনকল্যাণমূলক সামাজিক সুরক্ষা কার্যক্রম আরও কার্যকর ও সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দেশ-জার্নাল

রোববার, ০৯ আগস্ট ২০২৬

৫৫ লক্ষ কার্ডধারী প্রতি কেজি ১৫/- টাকা দরে প্রতি মাসে ৩০ কেজি করে চাল বরাদ্দ পাবেন

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, বাজারে মূল্য স্থিতিশীল রাখা এবং কর্মাভাবকালীন সময়ে নিম্ন আয়ের জনগোষ্ঠীর খাদ্য সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে খাদ্য মন্ত্রণালয় ০১ আগস্ট ২০২৬ থেকে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু করেছে। এই কর্মসূচিতে ৪৯৫টি উপজেলার ৫৫ লক্ষ কার্ডধারী উপকারভোগীদের মধ্যে ০৬ (ছয়) মাস (আগস্ট- নভেম্বর ও মার্চ এবং এপ্রিল) পর্যন্ত প্রতি কেজি ১৫/- টাকা দরে প্রতি মাসে ৩০ কেজি করে চাল বিতরণ করা হবে। দরিদ্র জনগোষ্ঠীর অপুষ্টি মোকাবিলা, বিশেষ করে নারী ও শিশুদের পুষ্টি উন্নয়নে এই কর্মসূচির আওতায় বর্তমানে ২৪৮টি উপজেলায় প্রায় ২৫.২৯ লক্ষ উপকারভোগীর মধ্যে পুষ্টিচাল (Fortified Rice) এবং ২৪৭টি উপজেলায় ২৯.৭১ লক্ষ উপকারভোগীর মাঝে সাধারণ চাল বিতরণ করা হচ্ছে। একই সঙ্গে সারাদেশে ১,১০৮টি কেন্দ্রের (দোকান/ট্রাক) মাধ্যমে ওএমএস কর্মসূচির আওতায় সারা দেশে নিয়মিত চাল ও আটা বিতরণ অব্যাহত রয়েছে।

বর্তমানে দেশের খাদ্য মজুদ অত্যন্ত সন্তোষজনক।পূর্বের যে কোন সময়ের চেয়ে সবচেয়ে বেশি খাদ্য মজুদ রয়েছে এবং খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে।০২ আগস্ট ২০২৬ তারিখে খাদ্য মজুদের পরিমাণ ২৩ লাখ ৪৯ হাজার ৩৮৫ মে.টন (চাল ১৯,৬৬,১৪৮ মে.টন, গম ২,৮০,০১০ মে.টন এবং ধান ১,৫২,১০৯ মে.টন, বি.দ্র. ধানকে চালে রূপান্তর করা হয়েছে )। সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, অপুষ্টি হ্রাস এবং জনকল্যাণমূলক সামাজিক সুরক্ষা কার্যক্রম আরও কার্যকর ও সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ।

দেশ-জার্নাল

সম্পাদক ও প্রকাশক : মোঃ নুরনবী সোহেল

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x