রোববার, ০৯ আগস্ট ২০২৬
দেশ-জার্নাল

বিকেএসপির বীমা দাবি পরিশোধ করলো ন্যাশনাল লাইফ

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর গ্রুপ ও স্বাস্থ্য বীমার আওতায় ৩ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর করেছে।

সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের উপস্থিতিতে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইফ উল্যাহর কাছে এ চেক হস্তান্তর করেন।

কোম্পানি সূত্রে জানা যায়, বিকেএসপির এক শিক্ষার্থীর মৃত্যুদাবি এবং দুই শিক্ষার্থীর স্বাস্থ্য বীমা দাবির বিপরীতে মোট ৩ লাখ টাকা পরিশোধ করা হয়েছে।

অনুষ্ঠানে ন্যাশনাল লাইফের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা প্রবীর চন্দ্র দাস, এফসিএ; উপ-ব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদার; আইটি প্রধান ও ইভিপি এম.এম. ময়েজ উদ্দিন; গ্রুপ বীমা বিভাগের প্রধান ও ইভিপি কাজী মোহাম্মদ মহসীন; কোম্পানি সচিব মো. জিয়াউর রহমান এবং জনসংযোগ কর্মকর্তা আমির হোসেন জনি উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দেশ-জার্নাল

রোববার, ০৯ আগস্ট ২০২৬

বিকেএসপির বীমা দাবি পরিশোধ করলো ন্যাশনাল লাইফ

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর গ্রুপ ও স্বাস্থ্য বীমার আওতায় ৩ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর করেছে।

সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের উপস্থিতিতে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইফ উল্যাহর কাছে এ চেক হস্তান্তর করেন।

কোম্পানি সূত্রে জানা যায়, বিকেএসপির এক শিক্ষার্থীর মৃত্যুদাবি এবং দুই শিক্ষার্থীর স্বাস্থ্য বীমা দাবির বিপরীতে মোট ৩ লাখ টাকা পরিশোধ করা হয়েছে।

অনুষ্ঠানে ন্যাশনাল লাইফের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা প্রবীর চন্দ্র দাস, এফসিএ; উপ-ব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদার; আইটি প্রধান ও ইভিপি এম.এম. ময়েজ উদ্দিন; গ্রুপ বীমা বিভাগের প্রধান ও ইভিপি কাজী মোহাম্মদ মহসীন; কোম্পানি সচিব মো. জিয়াউর রহমান এবং জনসংযোগ কর্মকর্তা আমির হোসেন জনি উপস্থিত ছিলেন।

দেশ-জার্নাল

সম্পাদক ও প্রকাশক : মোঃ নুরনবী সোহেল

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x