রোববার, ০৯ আগস্ট ২০২৬
দেশ-জার্নাল

এনআরবি ইসলামিক লাইফের বগুড়া বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র বগুড়া বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ‘প্রশিক্ষণ কর্মশালা-২০২৬’ সোমবার (০৩ আগস্ট) বগুড়ার একটি অভিজাত কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো. জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন এনআরবি অ্যাডভান্সড ডিভিশনের প্রজেক্ট ইনচার্জ মো. মাহমুদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) ও বগুড়া বিভাগীয় কার্যালয়ের ইনচার্জ মো. হাফিজুল ইসলাম তালুকদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র ম্যানেজার (বগুড়া) মো. হেদায়েত উল ইসলাম এবং সিনিয়র ম্যানেজার (বগুড়া) গোলাম মস্তোফাসহ বগুড়া বিভাগের বিভিন্ন শাখার কর্মকর্তা ও উন্নয়নকর্মীরা।

কর্মশালায় জীবন বীমা ব্যবসার সম্প্রসারণ, গ্রাহকসেবা উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে মাঠপর্যায়ের কর্মকর্তাদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা আধুনিক ও পেশাদার বীমা সেবা নিশ্চিত করতে নিয়মিত প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন এবং অংশগ্রহণকারীদের সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা প্রশিক্ষণের বিভিন্ন বিষয়ে সক্রিয়ভাবে মতবিনিময় করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দেশ-জার্নাল

রোববার, ০৯ আগস্ট ২০২৬

এনআরবি ইসলামিক লাইফের বগুড়া বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র বগুড়া বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ‘প্রশিক্ষণ কর্মশালা-২০২৬’ সোমবার (০৩ আগস্ট) বগুড়ার একটি অভিজাত কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো. জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন এনআরবি অ্যাডভান্সড ডিভিশনের প্রজেক্ট ইনচার্জ মো. মাহমুদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) ও বগুড়া বিভাগীয় কার্যালয়ের ইনচার্জ মো. হাফিজুল ইসলাম তালুকদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র ম্যানেজার (বগুড়া) মো. হেদায়েত উল ইসলাম এবং সিনিয়র ম্যানেজার (বগুড়া) গোলাম মস্তোফাসহ বগুড়া বিভাগের বিভিন্ন শাখার কর্মকর্তা ও উন্নয়নকর্মীরা।

কর্মশালায় জীবন বীমা ব্যবসার সম্প্রসারণ, গ্রাহকসেবা উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে মাঠপর্যায়ের কর্মকর্তাদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা আধুনিক ও পেশাদার বীমা সেবা নিশ্চিত করতে নিয়মিত প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন এবং অংশগ্রহণকারীদের সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা প্রশিক্ষণের বিভিন্ন বিষয়ে সক্রিয়ভাবে মতবিনিময় করেন।

দেশ-জার্নাল

সম্পাদক ও প্রকাশক : মোঃ নুরনবী সোহেল

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x