Aziz Bhaban, Lift 7, 93 Motijheel, Dhaka 1000    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
দেশ-জার্নাল

সকল দপ্তরে ডিজিটালাইজেশন নিশ্চিত করলেই দুর্নীতি নির্মূল সম্ভব: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সকল সরকারি দপ্তরে শতভাগ ডিজিটালাইজেশন নিশ্চিত করা গেলে দেশ থেকে দুর্নীতি পুরোপুরি নির্মূল করা সম্ভব বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী। তিনি বলেন, মানুষে মানুষে সরাসরি যোগাযোগই দুর্নীতির মূল ক্ষেত্র। বিশ্বের অন্যান্য উন্নত দেশের মতো সব ধরনের সেবা ডিজিটাল মাধ্যমে প্রদান করা সম্ভব হলে নাগরিকদের অফিসে যাওয়ার প্রয়োজন হবে না এবং একটি দুর্নীতিমুক্ত সমাজ গঠন সহজ হবে।

মঙ্গলবার (২২-০৯-২৬) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত ‘কম্পিটেন্সি ফ্রেমওয়ার্ক অ্যান্ড ডিজিটাল কম্পিটেন্স অ্যান্ড অ্যাসেসমেন্ট ফ্রেমওয়ার্ক (ডিগক্যাফ)’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকারি কর্মচারীদের ডিজিটাল দক্ষতা মূল্যায়ন ফ্রেমওয়ার্ক (DigCAF) সম্পর্কে অবহিতকরণ এবং অংশীজনদের নিকট হতে মতামত সংগ্রহের উদ্দ্যেশ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়, সরকারি কর্মচারি ব্যবস্থাপনা পদ্ধতি (জিইএমএস) এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) যৌথভাবে এ সেমিনার আয়োজন করে।

প্রতিমন্ত্রী আরও বলেন, দীর্ঘ ১৫ বছরের অপশাসনের ফলে দেশের প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে। বর্তমান সরকার সেগুলোকে দাড় করানোর চেষ্টা করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে সেবা দেওয়ার জন্য দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।  প্রান্তিক জনগণের উন্নয়নের জন্য তিনি কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, সামাজিক নিরাপত্তা বেষ্টনীসহ নানামুখী উন্নয়ন ও কল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করেছেন। জনগণের কাছে স্বচ্ছতার সঙ্গে এসব সেবা পৌঁছে দিতে ডিজিটাল সিস্টেমের কোনো বিকল্প নেই। তিনি বলেন, শুধু ভূমি ব্যবস্থাপনা পদ্ধতিকে পুরোপুরি ডিজিটালাইজড করা সম্ভব হলে দেওয়ানি ও ফৌজদারি মামলা-মোকদ্দমা অন্তত ৯০ শতাংশ কমে যাবে।

প্রশাসনের সংস্কার ও পদায়নের বিষয়ে প্রতিমন্ত্রী স্পষ্ট করে বলেন, সরকারি কর্মকর্তাদের পোস্টিং, পদোন্নতি ও নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি স্বচ্ছ হওয়া উচিত। সিভিল সার্ভিসে সহকারী কমিশনার (ভূমি) থেকে শুরু করে সচিব কিংবা মহাপরিচালক পদায়নের ক্ষেত্রে সততা, নিষ্ঠা ও দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সভাপতির বক্তব্যে জনপ্রশাসন সচিব মোঃ কামরুজ্জামান চৌধুরী বলেন, ডিজিটাল জ্ঞান ও দক্ষতাকে কর্মক্ষেত্রে সঠিকভাবে প্রয়োগ করে প্রযুক্তিনির্ভর আধুনিক প্রশাসন গড়ে তুলতে পারলে সরকার তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। তিনি সেবার মান উন্নয়নে ডিজিটাল ডিভাইসের দক্ষ ব্যবহারের পাশাপাশি তথ্য-উপাত্ত সঠিকভাবে বিশ্লেষণের ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইসিটি বিভাগের সচিব মোঃ মামুনুর রশিদ ভূঞা, জাইকা বাংলাদেশের মুখ্য প্রতিনিধি জুঙ্কু তাকাহাশি (Junku Takahashi) এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম। দিনব্যাপী এই সেমিনারে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং বিভিন্ন সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

দেশ-জার্নাল

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

সকল দপ্তরে ডিজিটালাইজেশন নিশ্চিত করলেই দুর্নীতি নির্মূল সম্ভব: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ নুরনবী সোহেল

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x