ভোলার বোরহানউদ্দিনে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী এবং ‘নজরুল বর্ষ’ উদ্যাপনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোরঞ্জন বর্মন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আজম, বোরহানউদ্দিন পৌর বিএনপির সভাপতি কবির মিয়াসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সাম্যবাদী চেতনার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, নজরুল শুধু বাংলা সাহিত্যের একজন কবি নন, তিনি অন্যায়, শোষণ, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এক অনন্য প্রতীক। তাঁর লেখনী ও সৃষ্টিকর্ম বাঙালি জাতিকে যুগে যুগে সাহস, মানবিকতা ও মুক্তির চেতনায় উদ্বুদ্ধ করেছে।
বক্তারা নতুন প্রজন্মের কাছে কাজী নজরুল ইসলামের সাহিত্য ও দর্শন পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নজরুলের অসাম্প্রদায়িক, মানবিক ও সাম্যের সমাজ প্রতিষ্ঠার আদর্শ অনুসরণের আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আত্মার শান্তি ও দেশও-জাতির কল্যাণ কামনা করা হয়
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬